Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সেলফোন যখন সংক্রামক!

অনলাইন ডেস্ক পঠিত: 13 বার

প্রকাশিত: May 5, 2013 | 9:51 AM

প্রাত্যহিক জীবনের নানা প্রয়োজনে সেলফোন তথা মোবাইল ফোনের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বাড়ছে কারণে অকারণে এ ধরনের সেলফোনের প্রতি মানুষের নির্ভরতাও। আর মানুষের এই সেলফোন প্রীতি নিয়েই এবার চমকে যাবার মতো এক দাবী করেছেন আমেরিকার মিশিগান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। তাদের দাবি, শুধুমাত্র প্রয়োজনেই নয় বরং বিনা প্রয়োজনেও সেলফোনের স্ক্রিনের দিকে তাকানো বা একটু পর পর ব্যাগ কিংবা পকেট থেকে মোবাইল ফোন বের করে দেখাটা এখন সংক্রামক পর্যায়ে পৌঁছেছে। সাধারণত কাউকে ফোন করা বা ক্ষুদেবার্তা পাঠানো অথবা এ ধরনের ফোনকল ও ক্ষুদেবার্তা দেখার জন্য মোবাইল ফোন মানুষের হাতে উঠবার কথা থাকলেও হাল আমলে অনেকের মাঝেই বিষয়টি মুদ্রাদোষের মতো পর্যায়ে পৌঁছেছে। ফলে কোনো ধরনের নোটিফিকেশন, কল বা এসএমএস আসার সংকেত না বাজলেও সঙ্গে থাকা মোবাইল ফোনটি একটু একটু পর পর দেখার বাতিকে ভুগছেন অনেকে। এ ছাড়া সামনে থাকা কারও মোবাইল ফোনের ব্যবহার দেখার পর নিজের মোবাইল ফোনটিও বের করতে আকৃষ্ট হন ব্যবহারকারীদের অনেকে যেটি অনেকটা রোগে সংক্রমিত হবার মতোই একটি বিষয় বলে মনে করেন গবেষকরা। মিশিগান বিশ্ববিদ্যালয়ের ডাইনিং হল ও কফিশপে বসে থাকা শিক্ষার্থীদের উপর দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ জরিপ চালিয়ে এই গবেষকরা দেখেছেন যে, এসব জায়গায় কেউ যখন তার হাতে থাকা মোবাইল ফোনের প্রতি মনোযোগী হয়ে পড়েন তখন তার সামনে বা পাশে বসে থাকা ব্যক্তিটিও মোবাইল ফোন ব্যবহারের প্রতি আগের চেয়ে দ্বিগুণ আকর্ষণ অনুভব করেন। এ সময় প্রত্যেকেই তার মোবাইলে নতুন কোনো ম্যাসেজ, মেইল বা নোটিফিকেশন এসেছে কি না তা দেখতে ব্যস্ত হয়ে পড়েন। বিশেষ করে যারা কফিশপ বা ডাইনিং এ কমপক্ষে ২০ মিনিট অবস্থান করছেন তাদের কর্মকাণ্ড প্রতি ১০ সেকেন্ড পর পর লিপিবদ্ধ করে তা বিশ্লেষণ করার পর এমনটাই দেখেছেন গবেষকরা। আর মোবাইলের এই সংক্রামক ব্যবহারের প্রেক্ষাপটে বা অন্যের দেখাদেখি মোবাইল বের করার বিষয়ে ছেলেদের চাইতে মেয়েদের অংশগ্রহণই বেশি বলে জানিয়েছেন মিশিগান বিশ্ববিদ্যালয়ের এই গবেষকরা।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV