Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

নাটোরে উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা হত্যার নিন্দা ও প্রতিবাদ বহির্বিশ্ব বিএনপির

অনলাইন ডেস্ক পঠিত: 56 বার

প্রকাশিত: October 9, 2010 | 1:38 AM

 এনাঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও বনপাড়া পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে হত্যা এবং সাংবাদিকসহ আরো কয়েকজন রাজনৈতিক কর্মীকে গুরুতরভাবে আহত করার সংবাদে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কানাডা সফররত বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, লন্ডনে বসবাসরত বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক আলহাজ্ব কমরউদ্দিন, যুক্তরাষ্ট্র বিএনপি, কানাডা বিএনপি, তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটি, তারেহ রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। বার্তা সংস্থা এনাকে পৃথক পৃথকভাবে উপরোক্ত নেতৃবৃন্দ ৮ অক্টোবর সকালে জানান, সরকার দলীয় লোকজনের এহেন হামলার মাধ্যমে এক দলীয়স্বৈরশাসনের পদধ্বনি শোনা যাচ্ছে। নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের লোকজনের এহেন বর্বরোচিত হামলার ছবি উঠাতে গিয়ে সাংবাদিকরাও প্রহৃত হয়েছেন অথচ স্থানীয় পুলিশ ছিল নিরব। বিরোধী দলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জগিতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকার দ্রুত পদক্ষেপ নেবেন বলে আশা করছি। সরকার একদিকে গণতন্ত্রের কথা বলছে অপরদিকে দলীয় লোকজন দিয়ে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যার জঘন্য প্রক্রিয়া অবলম্বন করেছেন। অপর নেতৃবৃন্দ হলেন যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ সম্রাট, সেক্রেটারী মোস্তফা কামাল পাশা বাবুল, যুগ্ম সম্পাদক ও তারেক পরিষদ আন্তর্জাতিক কমিটির সভাপতি আকতার হোসেন বাদল, যুগ্ম সম্পাদক ও জাসাসের সেক্রেটারী গোলাম ফারুক শাহীন, যুগ্ম সম্পাদক কাজী আজম, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মৌলানা অলিউলস্নাহ মোহাম্মদ আতিকুর রহমান, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু প্রমুখ। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV