Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

বন্ধ হয়ে গেল হটমেইল

অনলাইন ডেস্ক পঠিত: 31 বার

প্রকাশিত: May 5, 2013 | 5:42 PM

মাইক্রোসফট করপোরেশনের জনপ্রিয় ই-মেইলসেবা হটমেইল অবশেষে বন্ধ হয়ে গেল। হটমেইল বন্ধ হয়ে যাবে, এ বিষয়ে অনেক আগে থেকেই জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে সে সময়ে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।
সম্প্রতি মাইক্রোসফটের ডিক ক্র্যাডট আনুষ্ঠানিকভাবে এক ব্লগে হটমেইল বন্ধ করার কথা জানান। তিনি উল্লেখ করেন, হটমেইলের সব গ্রাহককে আউটলুক ডট কমে আনার কাজ প্রায় শেষ হয়েছে। শুধু হটমেইল বন্ধ করার ঘোষণাটি দেওয়ার বাকি ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবেই পরিসমাপ্তি ঘটছে বিনা মূল্যে ওয়েভিত্তিক ই-মেইল আদান-প্রদানের প্রথম সেবা হটমেইলের। বিপুলসংখ্যক হটমেইল ব্যবহারকারীদের বর্তমানে আউটলুক সেবা দিচ্ছে মাইক্রোসফট। ইতিমধ্যে যারা হটমেইল ব্যবহার করত তাদের অ্যাকাউন্ট আউটলুক (www.outlook.com) প্রতিস্থাপন করা হয়েছে। আর আউটলুকে যুক্ত হয়েছে নানা ধরনের নতুন উন্নত সুবিধা। ইতিমধ্যে আউটলুকেরও ব্যবহারকারী বেড়েছে দারুণভাবে। হটমেইলের সক্রিয় ৩০ কোটি ব্যবহারকারীসহ আউটলুকে এখন ব্যবহারকারীর দাঁড়িয়েছে ৪০ কোটির ওপর।
মাইক্রোসফট জানিয়েছে, আউটলুকের বৈশিষ্ট্যগুলো অসাধারণ। মোবাইল ফোনের পাশাপাশি ট্যাবলেটেও আউটলুক ডট কম দারুণভাবে ব্যবহারের সুযোগ রয়েছে। সর্বশেষ ‘স্কাইড্রাইভ এবং এসএমটিপি সেন্ড’ বৈশিষ্ট্যের নতুন হালনাগাদের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে উন্নত স্কাইড্রাইভে ই-মেইল কম্পোজ, স্কাইড্রাইভ থেকে সরাসরি ছবি নির্বাচনসহ সম্পূর্ণ নতুন একটি কম্পোজ বৈশিষ্ট্য। তবে বন্ধ হলেও আরও কিছুদিন হটমেইলের সুবিধাগুলো ব্যবহারের সুযোগ পাবে ব্যবহারকারীরা।
—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আলম/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV