Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

পতঙ্গের চোখের মতো সহস্র চোখের ক্যামেরা!

অনলাইন ডেস্ক পঠিত: 137 বার

প্রকাশিত: May 6, 2013 | 4:58 PM

তরিকুর রহমান সজীব

মানুষের চোখের সাথে পতঙ্গের চোখের গঠনে রয়েছে পার্থক্য। আবার মানুষের চোখের সাথে সাধারণ ক্যামেরারও পার্থক্য রয়েছে। তবে ক্যামেরা অনেকটাই কাজ করে মানুষের চোখের মতোই। এবারে অবশ্য পতঙ্গের চোখের গঠনে অনুপ্রাণিত হয়ে বিশেষ ধরনের ক্যামেরা উদ্ভাবন করেছেন একদল গবেষক, যে ক্যামেরায় পতঙ্গের সহস্র চোখের মতোই থাকছে সহস্র ইউনিট। ইউনিভার্সিটি অব ইলিনয়ের একদল গবেষক এই ক্যামেরা উদ্ভাবন করেছেন। প্রাণীদের মধ্যে আর্থ্রোপড প্রজাতির পতঙ্গের (যেমন, মাছি বা আরশোলা) চোখের গঠন একটু ভিন্ন। সহস্র ক্ষুদ্রাকৃতির চোখের সমন্বয়ে তৈরি হয় এসব পতঙ্গের যৌগিক গঠনের চোখ। গবেষকরা যে ক্যামেরাটি তৈরি করেছেন, তাতেও থাকছে ১৮০টি ক্ষুদ্রাকৃতির লেন্স। আর এই লেন্সগুলো স্থাপন করা হয়েছে একটি উত্তলভাবে বাঁকানো তলের উপর। এর সমন্বয়ে যে ক্যামেরা তৈরি করা হয়েছে তার পিক্সেল সংখ্যা কম বলে রেজ্যুলেশনও কম। তবে এতে অনেক বেশি ওয়াইড-অ্যাঙ্গেল আর ফিল্ড-অব-ডেপথ পাওয়া যাবে বলেই জানিয়েছেন গবেষকরা। সাধারণ ক্যামেরা লেন্সে যে বিকৃতি রয়েছে, এই ক্যামেরাতে তা থেকে মুক্তি পাওয়া যাবে। তাছাড়া এই ক্যামেরাকে আরও অনেক কাজে ব্যবহার করা যাবে বলেই জানান তারা। বিশেষ করে মানবদেহের অভ্যন্তরের নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষাতে ব্যবহার করা যাবে এই ক্যামেরা। আবার ভবিষ্যতে রোবটিক পতঙ্গেও এই ক্যামেরা ব্যবহারের সম্ভাবনার কথা জানান তারা। এই ক্যামেরাকে তারা বলছেন ‘বাগ-আই ক্যামেরা’। এ প্রসঙ্গে এই গবেষণার সাথে সংশ্লিষ্ট গবেষক ড. জিয়ানলিয়াং জিয়াও জানান, ‘মাছির চোখে থাকে প্রায় ২৮ হাজার ক্ষুদ্রাকৃতির চোখ বা ওমাটিডিয়া। এর প্রতিটি ওমাটিয়ািতে থাকে কর্নিয়াল লেন্স, ক্রিস্টালাইন কোন এবং আলোকসংবেদন অংশ। ফলে মাছি সাধারণত ১৬০ ডিগ্রি পর্যন্ত দেখতে পায়। আমরাও এই ধরনের ক্যামেরাই তৈরি করতে চাই। আমরা চাই এই ক্যামেরার মাধ্যমে ১৮০ ডিগ্রি পর্যন্ত স্থান ক্যামেরাতে ধারণ করতে।’ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV