কাগজেই রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ

উন্নত প্রযুক্তির এক ধরনের কাগজ তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা, যাকে মেশিনের সাহায্যে শনাক্ত করা যাবে। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, এই কাগজগুলোতে স্থাপন করা হয়েছে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন চিপ। ব্যাংকনোট, আইনি দলিল বা প্রতিষ্ঠানের লেবেলসহ নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন কাজে এই কাগজ ব্যবহার করা যাবে। এ কাগজে তৈরি ব্যাংকনোট বা দলিলটি আসল না নকল, তা মেশিনের মাধ্যমে সহজেই শনাক্ত করা যাবে। আরএফআইডি মেশিনে মূল কাগজ শনাক্ত করতে লেজার ব্যবহার করা হয়, যা কাগজের ইলেকট্রনিক চিপগুলোকে শনাক্ত করে। বাজারে বর্তমানে এ ধরনের কাগজ থাকলেও, তা অনেক পুরু। ফলে তা সাধারণ প্রিন্টারে প্রিন্ট করার উপযোগী নয়। নতুন প্রযুক্তিতে প্লাজমা ইচার ব্যবহার করে চিপগুলোকে আরও পাতলা করা হয়েছে। অন্যান্য পদ্ধতির চেয়ে এই প্রযুক্তি সাশ্রয়ী বলে জানান প্রকল্পটির প্রধান অধ্যাপক ভ্যাল মারিনোভ। সূত্র : বিডিনিউজ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল