ওবামার হার!
অনলাইন ডেস্ক : মার্কিন রিপাবলিকান সিনেটরদের কাছে গলফ খেলায় হেরে গেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সোমবার এ ঘটনা ঘটে। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা পিটিআই জানায়, খেলায় ওবামার সঙ্গে ছিলেন ডেমোক্র্যাট দলের সিনেটর মার্ক উডাল। তাঁদের প্রতিপক্ষ ছিলেন রিপাবলিকান দলের দুই সিনেটর স্যাক্সবি চ্যামব্লিস ও বব ক্রোকার। খেলা শেষে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, গলফ মাঠে সিনেটরদের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন ওবামা। এই সময় তাঁদের মধ্যে খেলা নিয়েই অধিকাংশ কথাবার্তা হয়েছে। এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জে কার্নি বলেন, গলফ খেলা একটা উপলক্ষ। বিশেষ করে রিপাবলিকান দলের সিনেটরদের সঙ্গে মতভেদ ঘোচানোর চেষ্টা করছেন ওবামা।প্রথম আলো
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’