Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

বাংলাদেশের সহিংসতায় যুক্তরাষ্ট্রের উদ্বেগ : আলোচনায় বসানোর কাজ করে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

অনলাইন ডেস্ক পঠিত: 42 বার

প্রকাশিত: May 8, 2013 | 9:42 AM

ডেস্ক: বাংলাদেশের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। বাংলাদেশের সব  নাগরিকের প্রতি শান্তিপূর্ণ উপায়ে তাদের মত প্রকাশে উদ্বুদ্ধ করা হয়েছে। জোর দেয়া হয়েছে সব পক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনায় বসতে। সাংবাদিকদের সঙ্গে সোমবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ের সময় এসব অবহিত করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল। বাংলাদেশ প্রসঙ্গে এ সময় তিনি বলেন, সপ্তাহান্তে বাংলাদেশে সহিংসতায় বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছে। এসব ঘটনায় আমরা উদ্বিগ্ন। ধারাবাহিক হরতালের পরপরই এ ঘটনা ঘটেছে। সামপ্রতিক সপ্তাহগুলোর হরতালে ঢাকার দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। সবপক্ষকে সহিংসতা পরিহার করে আলোচনায় বসানোর কাজ করে যাচ্ছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ করা একটি গণতান্ত্রিক অধিকার। একই সঙ্গে আমরা বিশ্বাস করি সহিংসতা কখনও সমস্যার সমাধান নয়। আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে। এবং আমরা সব বাংলাদেশীকে শান্তিপূর্ণ উপায়ে তাদের মত প্রকাশে উৎসাহী করি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV