পাকা চুলের বিকল্প
ডেস্ক: রঙ করা কিংবা সার্জারি ছাড়াই পাকা চুল থেকে মুক্তি পাওয়া সম্ভব এমনটাই দাবি করছেন নেদারল্যান্ডস, জার্মানি এবং ইউকে’র একদল গবেষক। এফএএসইবি’র (ফেডারেশন অফ আমেরিকান সোসাইটিস ফর এক্সপেরিমেন্টাল বায়োলোজি) পত্রিকায় প্রকাশিত এক অনলাইন গবেষণাভিত্তিক প্রতিবেদনে বলা হয়, চুলের গ্রন্থিকোষে হাইড্রোজেন পার-অক্সাইড জমা হওয়ার কারণে চামড়ার বাইরের দিকে অতিরিক্ত অক্সিজেনের চাপ সৃষ্টি হয় ফলে চুল পেকে যায়। ভেতর থেকে বাইরের অংশে চুল পেকে যাওয়ার এই সমস্যাটি সহজেই প্রতিকার সম্ভব। গবেষকরা বলছেন, সূর্যের আলোর সাহায্যে এক প্রকার কৃত্রিম অনুঘটক তৈরি করা সম্ভব যা পাকা চুলকে কালো করতে সাহায্য করবে। পত্রিকার প্রধান সম্পাদক জেরাল্ড ওয়াইজম্যান বলেন, যুগ যুগ ধরে পাকা চুলের বিভিন্ন রকম প্রতিকার আবিষ্কারের চেষ্টা চলছে। প্রথমবারের মতো এমন একটি চিকিৎসা পাওয়া গেছে যা সমস্যাটি গোড়া থেকে নির্মূল করবে। গবেষণায় আরও বলা হয়, একই প্রক্রিয়া ত্বকের শ্বেতরোগ প্রতিকারের ক্ষেত্রেও কাজ করবে। ওয়াইজম্যান বলেন, শ্বেতরোগের কার্যকরী চিকিৎসা আবিষ্কারের ফলে হাজারো মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সারা বিশ্বের ২৪১১ জন শ্বেতরোগীর উপর নতুন এই পদ্ধতি প্রয়োগ করা হয়। সূর্যের আলোর সাহায্যে এ চিকিৎসা প্রদানের পর রোগীদের ত্বকে যথেষ্ট পরিবর্তন লক্ষ্য করা গেছে। গবেষকদের মধ্যে ছিলেন ইউকে’র ব্র্যাডফোর্ড ইউভার্সিটির অধীনে সেন্টার ফর স্কিন সায়েন্স ও স্কুল অফ লাইফ, জার্মানির গ্রেইফ্সওয়ার্ল্ডে অবস্থিত ইএম আর্নড্ট ইউনিভার্সিটি এবং নেদারল্যান্ডসের ইন্সটিটিউট অফ পিগমেন্টারি ডিসঅর্ডার এর গবেষকবৃন্দ। পাকা চুল এবং শ্বেতরোগের এ প্রতিকার কবে নাগাদ বাজারে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’