কুমড়া কেন খাবেন
মিষ্টিকুমড়া দেখতে যেমন মোটাসোটা নাদুসনুদুস, এর পুষ্টিগুণও তেমনি ব্যাপক। আসলে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিনের একটি ভান্ডার এই কুমড়া। এসব গুণাগুণের কথা না জেনেই তরকারি হিসেবে কুমড়া অনেকেরই পছন্দ। আর এই সবজির গুণের তালিকা জানা থাকলে পছন্দের মাত্রা নিশ্চয় আরও বেড়ে যাবে। কুমড়ার পুষ্টিগুণ: এতে আছে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই (আলফা টোকোফেরল), থায়ামিন, নিয়াসিন, ভিটামিন বি৬, আয়রন, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস ও উচ্চমাত্রার খাদ্য আঁশ। স্বাস্থ্য-সুবিধা: অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই শরীর ও ত্বকের জন্য উপকারী হিসেবে কাজ করে। বিভিন্ন ধরনের ক্যানসারের ঝুঁকি কমায় এবং হূদেরাগ থেকে প্রতিরক্ষা দেয়। আর কুমড়ার পটাসিয়াম উচ্চ রক্তচাপের ঝুঁকি হ্রাস করে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। শরীরের ওজন কমাতেও সহযোগিতা করে এটি। খাদ্য আঁশের অন্যতম উৎস কুমড়ার বিচি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’