Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

নারীর একান্ত সমস্যা

অনলাইন ডেস্ক পঠিত: 89 বার

প্রকাশিত: May 9, 2013 | 4:09 PM

                                            ২৫ থেকে ৩৫ বছর বয়সী নারীদের মাসিক হওয়ার সাত থেকে পাঁচ দিন আগে কিছু মানসিক ও শারীরিক লক্ষণ দেখা দেয়, যা তাঁদের বিপর্যস্ত করে তুলতে পারে। এই বিশেষ সমস্যা চিকিৎসাবিজ্ঞানে প্রিমেন্সট্রুয়াল সিনড্রোম নামে পরিচিত। কোনো কোনো মাসে লক্ষণগুলো প্রকট হয়ে ওঠে, আবার কখনো তা থাকে না। মানসিক লক্ষণ: মানসিক অস্থিরতা, খিটখিটে মেজাজ, কখনো দুঃখভাব, কখনো অকারণে রেগে যাওয়া, অকারণে কান্না পাওয়া, বিষণ্নতা, অবসন্নতা, অকারণে দুশ্চিন্তা, অতিরিক্ত ক্ষুধার উদ্রেক বা খাবারে অনীহা, ঘুম কমে যাওয়া, মনোযোগে ব্যাঘাত ইত্যাদি। শারীরিক লক্ষণ: মাথা ধরা, অস্থিসন্ধি, হাত-পা, স্তন ইত্যাদিতে ব্যথা, অতিরিক্ত ক্লান্তিভাব, পেটে ব্যথা, হাত-পায়ে ফোলাভাব বা ফুলে যাওয়া ইত্যাদি। কারণ: প্রিমেন্সট্রুয়াল সিনড্রোমের কারণ সম্পর্কে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। তবে ধারণা করা হয়, যে রক্তে হরমোনের মাত্রার তারতম্য, বিশেষত প্রজেসটেরনের অতিসংবেদনশীলতা ও নিউরোহরমোন সেরেটোনিনের ঘাটতি এ জন্য দায়ী।  মেডিসিন বিভাগ, ইউনাইটেড হাসপাতাল লিমিটেড।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV