মার্কিন গবেষণার তথ্য : বেশি বয়সী স্বামী অপছন্দ নারীর
স্বামী হিসেবে নারীরা প্রতিষ্ঠিত পুরুষ পছন্দ করলেও খুব বেশি বয়সীদের অপছন্দ করেন। বয়সের বিস্তর ব্যবধান রয়েছে যেসব দম্পতির, তাঁদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণাও নেতিবাচক। শিক্ষা, আকর্ষণ, সম্পদ ও অন্যান্য বৈশিষ্ট্যের বিবেচনায় তাঁরা গড়পড়তাদের চেয়ে পিছিয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রে পরিচালিত এক গবেষণায় এসব তথ্য প্রকাশিত হয়েছে। দ্য রিভিউ অব ইকোনমিকস অ্যান্ড স্ট্যাটিস্টিকস সাময়িকীতে প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদনে অসম বিয়েকে (বয়স্ক পুরুষ ও তরুণী স্ত্রীর দাম্পত্য) নিরুৎসাহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ১৯৬০ থেকে ২০০০ সাল পর্যন্ত জনগণনার তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, অসম বিয়ের হার ক্রমশ কমছে। ২৫ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিদের প্রথম বিয়ের তথ্যাবলি বিশ্লেষণে অসম বয়সী দম্পতিদের প্রতি মানুষের নেতিবাচক দৃষ্টিভঙ্গির প্রমাণ পাওয়া যায়। প্রচলিত রীতি অনুযায়ী, আর্থিকভাবে সফল ব্যক্তিরা সাধারণত বেশি বয়সে বিয়ে করেন এবং সংসার রক্ষণাবেক্ষণ ও সন্তান উৎপাদনের জন্য স্ত্রী হিসেবে তরুণীদের প্রাধান্য দেন। এতে কর্মক্ষেত্রে সাফল্যের ধারা অব্যাহত রাখাটা ওই ব্যক্তির জন্য সহজ হয়। তবে এসব ক্ষেত্রে ব্যতিক্রম অবশ্যই রয়েছে বলে যুক্তরাষ্ট্রের কলোরাডো ডেনভার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক হ্যানি ম্যানসর মনে করেন। গবেষকেরা জানান, সমবয়সী ও সফল এবং কর্মক্ষেত্রে সমমর্যাদার অধিকারী ব্যক্তিদের বিপরীত লিঙ্গের প্রতি পারস্পরিক আকর্ষণ ও বিয়ের আগ্রহ বেশি হয়ে থাকে। আবার অর্থনৈতিক কর্তৃত্ব নারীর মধ্যে কখনো কখনো আগ্রাসী প্রবণতা এবং কমবয়সী পুরুষকে বিয়ে করার আগ্রহ তৈরি করে। তবে এ ধরনের উদাহরণ খুব কমই মেলে। লাইভসায়েন্স।প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল