Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত চায় : মানবতাবিরোধী অপরাধের বিচারে সমর্থন যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক পঠিত: 104 বার

প্রকাশিত: May 10, 2013 | 6:51 PM

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের চলমান বিচারে আবারও সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, তারা চায় যারা নৃশংসতা চালিয়েছে তাদের বিচার হোক। এদিকে পোশাক কারখানা নিয়মকানুন মেনে চলুক এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত চায় যুক্তরাষ্ট্র।
গত বৃহস্পতিবার ওয়াশিংটনে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র প্যাট্রিক ভেনট্রেল।
জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় এবং চলমান এ বিচার নিয়ে বাংলাদেশে রাজনৈতিক বিতর্কের বিষয়টি উল্লেখ করে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে চান সাংবাদিকেরা। জবাবে প্যাট্রিক ভেনট্রেল বলেন, ‘বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রথম রায়ের পরই আমরা বলেছিলাম, যারা নৃশংসতার সঙ্গে জড়িত তাদের বিচারে যুক্তরাষ্ট্র সমর্থন করে। আমাদের বিশ্বাস, বেসামরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তিসহ যেসব আন্তর্জাতিক চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করেছে, সে অনুযায়ী বিচারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা রক্ষা করা হবে।’
কিছু অস্থিরতা থাকলেও বাংলাদেশ সরকার তার সব নাগরিকের নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের অধিকার নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্যাট্রিক ভেনট্রেল। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ গণতন্ত্রের মৌলিক অধিকার উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতার মাধ্যমে কখনোই সমস্যার সমাধান সম্ভব নয়।’
যুক্তরাষ্ট্রের মান অনুযায়ী কামারুজ্জামানের বিচার সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মনে করেন কি না—এ প্রশ্নের জবাবে ভেনট্রেল বলেন, ‘আমি মনে করি না যে প্রতিটি রায় নিয়ে সুনির্দিষ্টভাবে কথা বলার মতো অবস্থায় আমি নেই। তবে সার্বিকভাবে আমাদের অবস্থান আমরা বাংলাদেশিদের জানিয়ে দিয়েছি।’
রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিচার করা হচ্ছে বলে বিরোধীরা যে অভিযোগ তুলেছে তার সঙ্গে একমত কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আবারও বলছি, সবাই যেন শান্তিপূর্ণভাবেই তাঁদের মতামত প্রকাশ করেন। অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়াকেই আমরা উৎসাহিত করি।’
পোশাক খাত প্রসঙ্গ: বাংলাদেশে ভবনধসে পোশাক কারখানার শ্রমিকদের নিহত হওয়া এবং একটি কারখানায় আগুনের ঘটনার সর্বশেষ খবর উল্লেখ করে সাংবাদিকেরা জানতে চান, এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো সহায়তা চাওয়া হয়েছিল কি না। জবাবে প্যাট্রিক ভেনট্রিল বলেন, ‘আগুনের ঘটনার সর্বশেষ খবর আমি জানি না। তবে আমি খবরটি দেখেছি এবং মনে হয়েছে কী ভয়ংকর পরস্থিতি।’
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাতে জানানো হয়েছে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ব্যবসায়ী প্রতিনিধি, বাংলাদেশি পণ্যের মার্কিন ক্রেতার সঙ্গে বৈঠক হয়েছে। এতে বাংলাদেশের পোশাক খাতে মার্কিন সরকারের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হয়। সহকারী মন্ত্রী ও রাষ্ট্রদূত পর্যায়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে চাই। এটাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি এবং তা অব্যাহত রাখব।
সাংবাদিকেরা জানান, বাংলাদেশের পোশাক খাত সেখানকার লাখ লাখ মানুষের রুটি-রুজির ব্যাপার। পোশাক কারখানাগুলো সংস্কারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করবে কি না বা এ বিষয়ে বাংলাদেশ কোনো সহযোগিতা চেয়েছে কি না—এ প্রশ্নের জবাবে প্যাট্রিক ভেনট্রেল বলেন, ‘কোনো সুনির্দিষ্ট কারখানা সম্পর্কে আমি কিছু বলতে পারব না। তবে আমরা চাই, তাঁরা নিয়মকানুন মেনে চলুক এবং যাতে তাঁরা কারখানার শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।’প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV