নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ
ডেস্ক নিউ : ইয়র্ক টাইমস পত্রিকার সাংবাদিক ডেকান ওয়ালশকে পাকিস্তান ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। ‘অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠির মাধ্যমে এ নির্দেশ দেয়। নিউ ইয়র্ক টাইমসের পাকিস্তান শাখার ব্যুরোপ্রধান ছিলেন ওয়ালশ। ওয়ালশ জানান, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে বাড়ি যেতে বলা হয়। এরপর তিনি বাসায় ফিরে সেখানে ডজনখানেক পুলিশ কর্মকর্তা দেখতে পান। তাঁরা তাঁকে একটি চিঠি ধরিয়ে দিয়ে পড়তে বলেন। তাতে লেখা ছিল, ‘অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকায় আপনার ভিসা বাতিল করা হলো। আগামী ৭২ ঘণ্টার মধ্যে আপনাকে পাকিস্তান ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’ নিউ ইয়র্ক টাইমসের পক্ষ থেকে পাকিস্তান সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনা এবং ওয়ালশের ভিসা পুনর্বহালের অনুরোধ করা হয়েছে। তবে নির্দিষ্ট কী কারণে ওয়ালশকে বের করে দেওয়া হলো, সে সম্পর্কে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোনো ব্যাখ্যা দেয়নি। নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক জিল আব্রামসন এ নির্দেশের প্রতিবাদে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মালিক মোহাম্মাদ হালিব খানকে চিঠি লিখেছেন। এতে তিনি বলেছেন, ‘আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করছি, আপনারা সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করুন এবং ওয়ালশকে পাকিস্তানে থাকার অনুমতি দিন। ওয়ালশ প্রতিবেদক হিসেবে সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ভোটের আগে কোনো সাংবাদিককে বের করে দেওয়ার সিদ্ধান্তে আপনাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে।’ ব্রিটেনের দৈনিক গার্ডিয়ানের হয়ে ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পাকিস্তান ও আফগানিস্তানে কাজ করেছেন ওয়ালশ। এরপর তিনি নিউ ইয়র্ক টাইমসে যোগ দেন। সূত্র : এএফপি, গার্ডিয়ান।কালের কণ্ঠ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’