Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশ সরকারের অবিলম্বে একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত : হিউম্যান রাইটস

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: May 11, 2013 | 4:28 PM

                                            অনলাইন ডেস্ক : হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বলেছে, বাংলাদেশ সরকারের অবিলম্বে একটি স্বাধীন কমিশন গঠন করা উচিত। ওই কমিশনের কাজ হবে ৫ ও ৬ মে রাজধানীর মতিঝিলে হেফাজতের ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ঘটনায়  নিহত ও আহতের ঘটনা তদন্ত করা।  হিউম্যান রাইটসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, কমিশনের কাজ হবে ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিলে মানবতাবিরোধী অপরাধীদের শাস্তির রায়কে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতার ফলে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে, তার তদন্ত করা। আজ শনিবার হিউম্যান রাইটস ওয়াচের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হেফাজতের ওই সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর চালানো অভিযানে ১১ জন নিহত হয়েছেন।  অন্যদিকে, হেফাজত দাবি করছে, ওই অভিযানে এক হাজারের বেশি লোক নিহত হয়েছেন। আবার কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, সব মিলে অভিযানে নিহতের সংখ্যা প্রায় ৫০ জন। অভিযানে আহতেরা পরে মারা গেছেন। আসলে ৫ ও ৬ মের ঘটনায় কতজন নিহত হয়েছেন, স্পষ্ট নয় বলে মনে করে হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়াবিষয়ক পরিচালক ব্রাড এডামস বলেছেন, এই বছর বাংলাদেশে নির্বাচনের বছর। এ বছরে মানবতাবিরোধী অপরাধের রায়কে কেন্দ্র করে আরও সহিংসতা বা রক্তপাতের আশঙ্কা রয়েছে। ব্রাড অ্যাডামস আরও বলেন, স্বাধীন তদন্তের বন্দোবস্ত ও কৌশলগত নীতিমালার পরিবর্তন না করলে সামনে আরও রক্তপাতের ঘটনা ঘটতে পারে। ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তি এবং প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ বন্ধসহ ১৩ দফা দাবিতে ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলাম। এরপর ওই দিন বিকেলে তারা মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে। মতিঝিল থেকে পল্টন পর্যন্ত দুই কিলোমিটার এলাকাজুড়ে সড়ক বিভাজকের গাছ কেটে, গাড়ি পুড়িয়ে, সরকারি ভবনে আগুন, ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানে আগুন লাগিয়ে তাণ্ডব চালান হেফাজতের কর্মী-সমর্থকেরা। এ ঘটনায় ওই দিন ১০ জন নিহত হন। পরে হেফাজতের কর্মীরা মতিঝিলে অবস্থানের ঘোষণা দিলে ৫ মে রাতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে তাঁদের সরিয়ে দেয়। ওই অভিযানে সহস্রাধিক মানুষ নিহত হয়েছে বলে প্রধান বিরোধী দল বিএনপি দাবি করলে সরকারি প্রেসনোটে অভিযানের বিষয়ে বক্তব্য দেয় সরকার। ঘটনার পাঁচ দিন পর গতকাল সরকারের প্রেসনোটে বলা হয়, অনন্যোপায় হয়ে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের কর্মসূচিতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযান পরিচালনা করা হয়। নৈরাজ্য প্রতিরোধ, গণতন্ত্র রক্ষা, আইনের শাসন সুরক্ষা ও গণনিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ওই অভিযান অনিবার্য হয়ে ওঠে। এ ঘটনায় হাজার হাজার লোকের প্রাণহানির গুজব অসত্ উদ্দেশ্যপ্রণোদিত বলেও প্রেসনোটে দাবি করা হয়।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV