পাঁচ মিনিটেই গতি বাড়ান অ্যান্ড্রয়েড স্মার্টফোনের
অনলাইন ডেস্ক : অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের হোম বাটনে চাপ দিচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না বা অ্যাপ্লিকেশন চালু হতে সময় নিচ্ছে? হয়তো গতি কমে গেছে আপনার প্রিয় স্মার্টফোনটির। নানা কারণেই অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের গতি কমতে পারে। আপনি কিন্তু মাত্র পাঁচ মিনিটেই আপনার এই স্মার্টফোনটির গতি বাড়িয়ে নিতে পারেন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ল্যাপটপম্যাগে প্রকাশিত হয়েছে এ পরামর্শ।
এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ডে দেখে আসুন আপনার অ্যাপ্লিকেশন ক্যাশে। সেটিংস মেনুতে গিয়ে অ্যাপ ক্যাশে পরিস্কার করে নিতে হবে। কারণ, অ্যাপ ক্যাশে মূল্যবান সিস্টেম রিসোর্স দখল করে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের গতি কমিয়ে দেয়। অপ্রয়োজনীয় অ্যাপস নিষ্ক্রিয় করে রাখুন। আপনার অজান্তে অব্যবহূত অনেক অ্যাপ্লিকেশন স্মার্টফোনের গতি কমানোর জন্য দায়ী হতে পারে।
এক মিনিট থেকে ত্রিশ সেকেন্ড সময় নিয়ে স্মার্টফোনের অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো আন-ইনস্টল করে ফেলুন। বেছে নিতে পারেন থার্ড পার্টির তৈরি দ্রুত গতির অ্যাপ চালু করার কোনো সফটওয়্যার। তবে প্রতিটি অ্যান্ড্রয়েড স্মার্টফোনেই নিজস্ব অ্যাপ লঞ্চার রয়েছে। ত্রিশ সেকেন্ডে অপ্রয়োজনীয় শর্টকাট বা বিজ্ঞাপন সার্ভিসগুলো নিষ্ক্রিয় করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড ডাটা নিষ্ক্রিয় করুন বা সীমিত করে দিন। অ্যান্ডয়েড স্মার্টফোনের গতি বাড়াতে করণীয়গুলোর জন্য পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না।প্রথম আলো
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি