Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জুনে আসছে উইন্ডোজ ব্লু

অনলাইন ডেস্ক পঠিত: 173 বার

প্রকাশিত: May 11, 2013 | 4:45 PM

                                            অনলাইন ডেস্ক : উইন্ডোজ ৮ এর প্রথম আপডেট আনতে যাচ্ছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এ বছরের জুন মাসে ‘ব্লু’ কোড নামের নতুন সংস্করণটির প্রিভিউ উন্মুক্ত করবে মাইক্রোসফট। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জেডনেট ও ভার্জের প্রযুক্তি বিশ্লেষকেরা উইন্ডোজ ৮-এর ইউজার ইন্টারফেস নিয়ে সমালোচনা করেছেন। এ ছাড়াও প্রযুক্তি বিশ্লেষকেরা উইন্ডোজ ৮ নিয়ে নানা সমালোচনা করছেন। আর এ সমালোচনার মুখে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমে পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২৬ জুন যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকোতে ‘বিল্ড’ নামের ৩ দিনের একটি সম্মেলন আয়োজন করেছে মাইক্রোসফট। এ অনুষ্ঠানে ‘ব্লু’ কোড নামের সফটওয়্যার আপডেট ঘোষণা দেবে মাইক্রোসফট। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ ৮ ব্যবহারকারীদের ফিডব্যাকের বিষয়টি মাথায় রেখেছে মাইক্রোসফট। তবে উইন্ডোজ ৮ এ কী ধরনের পরিবর্তন আসছে সে বিষয়ে প্রতিষ্ঠানটি বিস্তারিত জানায়নি। মাইক্রোসফট উইন্ডোজের আপডেট সংস্করণটি চলতি বছরের শেষদিকে ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। মাইক্রোসফটের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালের অক্টোবর মাসে উইন্ডোজ ৮ বাজারে আসার পর গত ছয় মাসে এর ১০ কোটি লাইসেন্স বিক্রি হয়েছে।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV