বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে জাতিসংঘ দূতের প্রাতরাশ বৈঠক
কূটনৈতিক রিপোর্টার: ঢাকায় সফররত জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারি মহাসচিব অস্কার ফার্ণান্দেজ তারানকো বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে প্রাতরাশ বৈঠক করেছেন। আজ সকালে জার্মান রাষ্ট্রদূত ড. আলব্রেস্ট কোজনের গুলশানের বাসায় দেড় ঘন্টা ব্যপী এ প্রাতরাশ বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা, চায়নিজ রাষ্ট্রদূত লি জান, কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন অংশ নেন। এ সময় বাংলাদেশের আগামী নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংঘাত, সহিংসতার বিষয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। বৈঠক শেষে তারানকো পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৌছেছেন। সেখানে বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে তিনি বৈঠক করছেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল