Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

অদৃশ্য বোতামের আইফোন!

অনলাইন ডেস্ক পঠিত: 111 বার

প্রকাশিত: May 12, 2013 | 12:13 PM

অনলাইন ডেস্ক : অদৃশ্য বোতামযুক্ত আইফোন তৈরি করতে পারে অ্যাপল। প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, অদৃশ্য ধাতব বোতাম ও স্লাইডারযুক্ত আইফোনের পেটেন্ট আবেদন করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে এ তথ্য জানিয়েছে  প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট।
সম্প্রতি অ্যাপল পণ্যের সমালোচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষকেরা। তাঁদের মতে, স্টিভ জবস মারা যাওয়ার পর উদ্ভাবনী ক্ষমতা হারিয়েছে অ্যাপল। ২০১১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস। কিন্তু স্টিভ জবস মারা যাওয়ার পর অ্যাপলের উদ্ভাবনী ক্ষমতা কমে এসেছে এ সমালোচনা মানতে নারাজ  অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুক।  সম্প্রতি ‘ডিসঅ্যাপিয়ারিং বাটন অ্যান্ড স্লাইডার’ নামে একটি পেটেন্ট যুক্তরাষ্ট্রের পেটেন্ট আদালতে জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
পেটেন্ট আবেদনে বলা হয়েছে, অদৃশ্য বাটনটি আইফোন ছাড়াও, আইপ্যাড, ল্যাপটপ, গেম কনসোলেও ব্যবহার করা যাবে। এ পেটেন্ট অনুযায়ী আইফোনের বাটনটি লুকানো থাকবে। প্রয়োজন পড়লে ব্যবহারকারী তাঁর আইফোনটির বাটনটি বের করে নিতে পারবেন।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, পেটেন্ট আবেদন করলেও এ প্রযুক্তিনির্ভর আইফোন বাজারে আসতে আরও বেশ খানিকটা সময় লাগতে পারে। অ্যাপল বর্তমানে সাশ্রয়ী দামের প্লাস্টিক কেসিংয়ের আইফোন তৈরি করছে। শিগগিরই সাশ্রয়ী আইফোন বাজারে আনার ঘোষণা দিতে পারে প্রতিষ্ঠানটি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV