Sunday, 15 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
সব ক্যাটাগরি

ডিজিটাল যুগে ভাঙা হূদয়ের কষ্ট বেশি!

অনলাইন ডেস্ক পঠিত: 163 বার

প্রকাশিত: May 12, 2013 | 12:24 PM

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, ডিজিটাল যুগে সম্পর্ক ভেঙে গেলে বা ছাড়াছাড়ি হয়ে গেলে মানুষকে বেশি কষ্ট পেতে হয়। কারণ, সম্পর্কের অনেক স্মৃতিই ছবি, বার্তা বা নোট আকারে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে থেকে যায়, যা ক্রমাগত মানসিক পীড়া দিতে থাকে। চাইলেও সহজেই অনলাইন থেকে সরিয়ে ফেলা সম্ভব হয় না।
টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া শান্তা ক্রুজ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি ১৯ থেকে ৩৪ বছর বয়সী ২৪ জন ব্যক্তিকে নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর তাঁদের মানসিক অবস্থা নিয়ে গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন, ডিজিটাল যুগে হূদয় ভাঙলে তা উপশম হতে অনেক বেশি কষ্ট হয়।
সম্পর্ক ভেঙে গেলে চিঠি পুড়িয়ে, ছবি ছিঁড়ে বা অন্তরালে কেঁদে হালকা হওয়ার চেষ্টা করলেও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো থেকে যাওয়া স্মৃতি সহজে সরিয়ে ফেলা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে ই-মেইল বা ডিজিটাল  ছবি মুছে ফেলা সহজ হলেও অন্য কারও পোস্ট করা গান, ছবি বা বার্তা মুছে ফেলা সহজ নয়। অনেক স্মৃতির সঙ্গে এ ধরনের বিষয়গুলো মিলে গেলে ভেঙে পড়তে দেখা যায় অনেককেই।
গবেষকেরা অবশ্য এ ধরনের সমস্যার ক্ষেত্রে সমাধান হিসেবে তথ্য একত্রীকরণ সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। এরকম একটি সফটওয়্যার হচ্ছে প্যান্ডোরা’স বক্স। সফটওয়্যারটি অতীতের সব ডিজিটাল তথ্য একসঙ্গে করতে পারে এবং তা থেকে মুছে ফেলার সুবিধা দিতে পারে।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV