আইপ্যাড হতে হৃদরোগীরা সাবধান!
হৃদরোগের চিকিৎসায় অনেক সময় পেসমেকার ব্যবহার করা হয়। আর পেসমেকারের কার্যকারিতা কমিয়ে দিয়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে আইপ্যাড। হৃদরোগ নিয়ে কাজ করা অলাভজনক আন্তর্জাতিক সংগঠন হার্ট রিদম সোসাইটি এ তথ্য জানিয়েছে।
হার্ট রিদম সোসাইটির তথ্যমতে, পেসমেকারের কাছাকাছি আইপ্যাড ২ আনলেই চুম্বক ও রেডিও ফ্রিকোয়েন্সির কারণে তা ‘ম্যাগনেট মোড’-এ চলে যায়। এতে ডিভাইসটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। বিভিন্ন স্মার্টফোনের ক্ষেত্রেও এ ধরনের সমস্যা হতে পারে। হার্টের রোগীদের ওপর এক জরিপে দেখা গেছে, বুকের ওপর রেখে আইপ্যাড ব্যবহার করলে ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে এ সমস্যা হয়। তবে বই পড়ার মতো দূরত্বে রেখে আইপ্যাড ব্যবহার করলে এ সমস্যা হয় না।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ফক্স নিউজ/কালের কণ্ঠ
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








