Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

আল্লাহকে ডেকেছি সব সময়: রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা

অনলাইন ডেস্ক পঠিত: 84 বার

প্রকাশিত: May 13, 2013 | 9:27 AM

সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা                                            সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা I চোখেমুখে ক্লান্তি আর বিধ্বস্ততার ছাপ। কথা বলতে গেলে এখনো একটু একটু জড়িয়ে যায়। কথা বলা, তাকানো—সবকিছুতেই এখনো যেন আতঙ্ক। ক্লান্ত রেশমা বসে ছিলেন হুইলচেয়ারে। মাথায় কালো কাপড়। পেছনে একজন সেবিকা। আজ জনসম্মুখে এভাবেই উপস্থিত হন রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে ১৭তম দিনে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমা। বিকেল সাড়ে পাঁচটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রেশমা উপস্থিত হন। তিনি খুবই নিচু স্বরে কথা বলছিলেন। এত দিন কীভাবে, কোথায় ছিলেন, জানতে চাইলে রেশমা বলেন, ‘সব আল্লাহর ইচ্ছা। আল্লাহকে ডেকেছি সব সময়। কল্পনা করিনি কখনো বের হতে পারব।’ প্রায় ১৭ মিনিট ধরে রেশমার সঙ্গে কথা বলেন সাংবাদিকেরা। রেশমার সঙ্গে ছিলেন সম্মিলিত সামরিক হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল আশফাকুজ্জামান চৌধুরী এবং সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান কর্নেল আজিজুর রহমান। সাংবাদিকদের প্রশ্নের  উত্তর দেওয়ার সময় রেশমা নিচু স্বরে কথা বলছিলেন। এ সময় চিকিত্সকেরা রেশমার উত্তরগুলো আবার সাংবাদিকদের জানান। রেশমা বলেন, তিনি ১৭ দিন ধরে পানি ও বিস্কুট খেয়ে বেঁচে ছিলেন। রেশমা আরও জানান, ধ্বংসস্তূপের মধ্যে তাঁকে একটি টর্চ দেওয়া হয়। সেই টর্চ দিয়ে ধ্বংসস্তূপের মধ্যে নতুন কাপড় খুঁজে পান রেশমা। সেটি পরেই তিনি বের হয়ে আসেন। সাংবাদিকেরা এ সময় রেশমাকে প্রশ্ন করেন, তিনি কবে ঢাকায় এসেছেন? কোন কারখানায় কাজ করতেন? তাঁর বেতন কত ছিল?  রেশমার পক্ষ থেকে তাঁর চিকিত্সক জানান, তিনি এখনো ট্রমার মধ্যে। এসব বলার মতো অবস্থায় নেই।  ১৭ মিনিট পরে হুইলচেয়ারে বসা রেশমাকে ভেতরে নিয়ে যাওয়া হয়। যাওয়ার সময় রেশমা সাংবাদিকদের উদ্দেশে হাত নাড়েন। রেশমার সংবাদ সম্মেলনে বাংলাদেশের সব গণমাধ্যমসহ আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের কর্মীরাও উপস্থিত ছিলেন।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV