Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

সেকেন্ডেই মুভি ডাউনলোড

অনলাইন ডেস্ক পঠিত: 46 বার

প্রকাশিত: May 13, 2013 | 2:25 PM

ডেস্ক: ইন্টারনেট থেকে যারা মুভি ডাউনলোড করেন তাদের তো মাথার চুল টেনে ছেড়ার মতো অবস্থা হয় মাঝেমধ্যে। কারণ, ইন্টারনেট স্লো থাকে অথবা ডাউনলোড হয় স্লো ভাবে। এতে ঘন্টাও লেগে যেতে পারে। কখনও তা কয়েক ঘন্টাও লেগে যেতে পারে। এই যাতনা লাঘব করতে ইলেকট্রনিক জায়ান্ট স্যামসাং নিয়ে আসছে একটি প্রযুক্তি। এর নাম দেয়া হয়েছে ফাইভ-জি (পঞ্চম প্রজন্মের প্রযুক্তির) ওয়ারলেস প্রযুক্তি। এ প্রযুক্তি ব্যবহার করে যেকেউ মাত্র এক সেকেণ্ডের মধ্যে একটি মুভি ডাউনলোড করতে পারবেন। সোমবার স্যামসাং ইলেকট্রনিক্স এ ঘোষণা দিয়েছে। এরই মধ্যে তারা এ প্রযুক্তির সফল পরীক্ষা চালিয়েছে। দক্ষিণ কোরিয়ার এ প্রতিষ্ঠান প্রতি সেকেণ্ডে এক গিগাবাইটের চেয়েও বেশি গতিতে ডাটা স্থানান্তরে সহায়তা করবে। তবে এখনই এ প্রযুক্তি বাজারে আসছে না। এ জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। স্যামসাং বলেছে, ২০২০ সালের শুরুর দিকে তারা এ প্রযুক্তির ওয়ারলেস প্রযুক্তি বাজারে ছাড়বে। বর্তমানে কিছু কোম্পানি যে ফোর-জি প্রযুক্তির নেটওয়ার্ক বাজারে ছেড়েছে তার থেকে কয়েক শত গুণ বেশি হবে তাদের প্রযুক্তির গতি। এর ফলে ব্যবহারকারী বিশাল বড় আকারের ফাইল স্থানান্তর করতে পারবেন কোন সীমাবদ্ধতা ছাড়াই। এক বিবৃতিতে তারা বলেছেন, যারা এ প্রযুক্তি ব্যবহার করবেন তারা এর সাহায্যে থ্রি-ডি মুভি, গেমস, ইউএইচডি সমৃদ্ধ উপকরণ ডাউনলোড করতে পারবেন।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV