Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

৪ বছর বয়সী মেয়র

অনলাইন ডেস্ক পঠিত: 126 বার

প্রকাশিত: May 13, 2013 | 2:28 PM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটার ছোট্ট শহর ডরসেট। জনসংখ্যা ২২ জন। শহরটির মেয়র হলেন রবার্ট টাফ্‌টস নামক ৪ বছর বয়সী এক বালক। না, ভুল পড়েননি বা ছাপার গলদও নয়। ডরসেট নামক শহরটির জনসংখ্যাও ২২ এবং মেয়রের বয়সও ৪। এলাকার বাসিন্দাদের মতে, রবার্টের যদিও মেয়র পদে নিয়োগ পাবার জন্য পর্যাপ্ত শিক্ষাগত যোগ্যতা নেই, তারপরও তিনি সফলতার সঙ্গেই মেয়রের দায়িত্ব পালন করছেন। ক্যাথি স্কিমিডট নামক ডরসেটের এক বাসিন্দা মেয়রকে নিয়ে মন্তব্য করেন, ‘সে অসাধারণ, এক কথায় সত্যিই অসাধারণ। সে কথা বলতে দারুণ পটু, রীতিমতো আপনার মুখের ওপর কথার উত্তর দেবে। আপনি ধারণাও করতে পারবেন না তার কথার ধার কত; একেবারে আগুনের গোলা যেন।’ ক্যাথির পরিবার চার প্রজন্ম ধরে ডরসেটে বসবাস করে আসছে। মেয়র সুন্দর গান গাইতে পারেন এমনকি নাচতেও পারেন। শুধু তাই নয়, তিনি হাতে লাঠি নিয়ে শহরের রাস্তায় পরিভ্রমণ করেন, এলাকার বাসিন্দাদের খোঁজখবর নেন। তিনি আবার মাছ ধরতেও সিদ্ধহস্ত। গত বছর ‘টেস্ট অব ডরসেট’ নামক এক উৎসবে রবার্ট টাফটসকে ডরসেটের মেয়র নির্বাচিত করা হয়। জনপ্রিয় এই উৎসবে লটারির মাধ্যমে ছোট্ট এ শহরের নেতা নির্বাচিত করা হয়ে থাকে। ডরসেটে নির্বাচিত হওয়ার প্রচারণায় আহামরি খরচও হয় না। মাত্র এক ডলার খরচ করলেই হ্যাট-এ আপনার নাম লিখিয়ে নিতে পারবেন। এমনকি ডরসেটের বাসিন্দা হতে হবে সেটাও জরুরি নয়। এক সময় তো শিকাগো থেকে শহরের দায়িত্ব পালন করেছিলেন জনৈক এক মেয়র যার বয়স ছিল ৫। ডরসেট শহরের সিদ্ধান্তগুলো নেয় ওখানকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো; কাজেই মেয়র রবার্ট টাফটসের তেমন কোন ভারি দায়িত্ব নেই বললেই চলে। ২০১৩-তে মেয়র হিসেবে রেকর্ড বুকে রবার্টের নাম লিপিবদ্ধ হতে যাচ্ছে। রবার্টের একজন প্রেমিকাও আছেন, নাম সোফিয়া। ডরসেট শহরের বাসিন্দারা শহরটিকে ‘বিশ্বের রেস্টুরেন্ট রাজধানী’ বলে থাকে; কেননা জনপ্রতি সব থেকে বেশি রেস্টুরেন্ট এই ডরসেটেই।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV