Sunday, 18 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election নিউইয়র্কে সাউথ এশিয়ান-আমেরিকান রিয়েলটর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক ইসলামে দান-সদকার ফজিলত অপরিসীম নিখোঁজের পাঁচ দিন পর নিউইয়র্কে বাংলাদেশি আজিজুল হক খোকনের মৃত্যুর খবর, মরদেহ ব্রুকলিনের ফিউনারেল হোমে, দেশে পাঠানোর প্রস্তুতি চলছে
সব ক্যাটাগরি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো -নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা.দীপু মনি

অনলাইন ডেস্ক পঠিত: 66 বার

প্রকাশিত: May 14, 2013 | 10:28 AM

সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : নিউইয়র্কে এক মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে বাংলাদেশের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার রূপরেখা চুক্তি (টিকফা) সই করার বিষয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
যুক্তরাষ্ট্র পাঁচ দিনের সফরে আসা পররাষ্ট্র মন্ত্রী ডা.দীপু মনি আগামী ১৭ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গটি আসবে বলে জানান।

ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টিকফা বিষয়ে শিগগিরই জানাবো: দীপু মনি

ডা.দীপু মনি জানান, যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অংশীদার বাংলাদেশ। আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগ সহযোগিতা, সন্ত্রাস বিরোধী অবস্থান, জলবায়ু পরিবর্তনসহ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রধান চারটি বৈশ্বিক ক্যাম্পেইনের সঙ্গেই বাংলাদেশ রয়েছে। পৃথিবীর আর কোনো দেশই এই চারটি বিষয়ে যুক্তরাষ্ট্রের অংশীদার নয়।
জন কেরির সঙ্গে বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রম ন্ত্রীর সঙ্গে এর আগেও কয়েক দফায় আমার বৈঠক হয়েছে। তবে জন কেরি পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই প্রথম বৈঠক হচ্ছে। সে কারণে বৈঠকে দুই দেশের মধ্যে সংশ্লিষ্ট সব বিষয়েই আলোচনা হবে।
তিনি জানান, তাতে সাভার ট্র্যাজেডির কারণে তৈরি পোশাক খাতে বর্তমান সঙ্কট গুরুত্ব পাবে। অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত (জিএসপি) সুবিধার বিষয়েও আমরা কথা বলবো। পররাষ্ট্রমন্ত্রী জানান, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি নিউইয়র্ক প্রবাসী আশরাফুজ্জামান খানকে দেশে ফেরাতে ইতোমধ্যে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের উদ্যোগ নেয়া হয়েছে।
আগামী ১৭ মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে বৈঠকেও এ প্রসঙ্গটি আসবে বলে জানান তিনি।
তার বক্তব্যে জেনেভা বৈঠকে বেশ কিছু বিষয় উঠে এসেছে। তিনি বলেন, দাতারা বেশ কিছু উদ্যোগের প্রশংসা করেছেন।
দু’টি টেলিভিশন ও একটি দৈনিক পত্রিকা বন্ধের বিষয়েও কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী দীপুমনি বলেন, পত্রিকা বন্ধ হয়েছে ধর্মীয় উস্কানি দেয়ার জন্য। এর সম্পাদক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লগের রিপোর্টসহ নানা রিপোর্ট ছাপিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন- এটা কাম্য হতে পারে না।
দীপুমনি বলেন, দু’টি টেলিভিশন বন্ধ হয়েছে। সে বিষয়ে তদন্ত হচ্ছে। তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
দীপু মনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান সহিংসতা থেকে পরিত্রাণ পেতে হলে সরকার ও বিরোধী দলের সংলাপের কোনো বিকল্প নেই।
সংলাপের ব্যাপারে বিরোধী দলের নেত্রীকে দেওয়া প্রধানমন্ত্রীর প্রস্তাবের উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাংবিধানিক কাঠামোর মধ্যে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে কী পদ্ধতির সরকার হবে, তা নিয়ে কথা বলতে বিরোধী দলের নেত্রীকে আহ্বান জানিয়েছেন।
১৩ দফা সম্পর্কে দীপু মনি বলেন, এ অবস্থায় দেশ কখনো ছিলোনা।
হেফাজতে ইসলামকে শাপলা চত্বর থেকে হটিয়ে দিতে যৌথ বাহিনীর যৌক্তিকতা তুলে ধরে দীপু মনি বলেন, যেহেতু ওই অভিযানে কোনো মরণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি, তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হতাহতের কোনো সুযোগ নেই। এটি অপপ্রচার মাত্র।
সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ, মানবাধিকার পরিস্থিতি, সাভার ট্র্যাজেডি, হেফাজতের ওপর ক্র্যাকডাউনসহ নানা প্রসঙ্গ নিয়েও বিস্তারিত আলোচনা করেন দীপু মনি।
মতবিনিময় সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রীর সফরসঙ্গি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইদুজ্জামান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, অন্যতম উপদেষ্টা মুক্তিযোদ্ধা ড. নূরান নবী বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ এবং সভাপতিত্ব করেন উপদেষ্টা ডা. মাসুদুল হাসান। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কাজী কায়্যূম।
অন্যান্যের মধ্যে মঞ্চে উপবিষ্ট ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো: মনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ বশারত আলী, সামসুদ্দিন আজাদ, লুৎফুল করিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম বাদশা, প্রচার সম্পাদক হাজী এনাম প্রমুখ।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ