মর্যাদা হারাচ্ছে আইফোন!
অনলাইন ডেস্ক : স্মার্টফোনের মর্যাদার বিবেচনায় ক্রমশ পিছিয়ে পড়ছে অ্যাপলের তৈরি ‘আইফোন’। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যাটালিসের প্রযুক্তি বিশ্লেষকেদের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। ক্যাটালিসের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্রমশ স্মার্টফোন নির্মাতা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর কাছে বাজার হারাচ্ছে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের সাম্প্রতিক একটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের প্রথম তিন মাসে অর্থাত্ প্রথম প্রান্তিকে নোটবুক, ট্যাবলেট ও স্মার্টফোন বাজারে এসেছে প্রায় ৩০ কোটি ৮৭ লাখ ইউনিট যা ২০১২ সালের প্রথম তিন মাসের চেয়ে ৩৭ শতাংশ বেশি। ২০১৩ সালের প্রথম তিন মাসে বাজারে অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্যের দখল ছিল বেশি। এসময় বাজারের ৬০ শতাংশ ছিল অ্যান্ড্রয়েড-নির্ভর পণ্য আর অ্যাপলের দখলে ছিল বাজারের ১৯ শতাংশ। বাজার গবেষকেরা জানিয়েছেন, স্মার্ট পণ্যের উদ্ভাবন ও প্রযুক্তি যুক্ত করার ক্ষেত্রে স্যামসাং ও এইচটিসি অনেকটাই এগিয়ে গেছে অথচ ২০০৭ সালের পর থেকে ক্রমশ আইফোনের জনপ্রিয়তায় ভাটা দেখা পরিলক্ষিত হচ্ছে। প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অ্যাপলের তৈরি আইফোনে নতুন প্রযুক্তির সমন্বয় ও নতুন আইফোনের ক্ষেত্রে উদ্ভাবনী দক্ষতা দেখানো প্রয়োজন।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’