Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

আপত্তিকর মন্তব্য করলেই গ্রেপ্তার নয়

অনলাইন ডেস্ক পঠিত: 115 বার

প্রকাশিত: May 17, 2013 | 4:35 PM

                                            ইন্টারনেটে সামাজিক যোগাযোগের মাধ্যমে ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। ভারতের সুপ্রিম কোর্ট গতকাল বৃহস্পতিবার এই নির্দেশনা দিয়েছেন। সর্বোচ্চ আদালত বলেন, রাজ্য সরকারগুলোকে কেন্দ্রীয় সরকারের ৯ জানুয়ারির নির্দেশনা সম্পূর্ণরূপে মেনে চলতে হবে। কাউকে গ্রেপ্তার করতে হলে পুলিশের শীর্ষপর্যায়ের কোনো কর্মকর্তার অনুমতি লাগবে। বিচারপতি বি এস চৌহান ও বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ এই নির্দেশনা দেন। আদালত বলেন, সুপ্রিম কোর্ট তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(ক) ধারার কার্যকারিতা স্থগিত না করায় এ ক্ষেত্রে গ্রেপ্তারের বিষয়টি নিষিদ্ধ করা যাচ্ছে না। সর্বোচ্চ আদালত বিষয়টির সাংবিধানিক বৈধতা পরীক্ষা করছেন। সাম্প্রতিক সময়ে ভারতে ফেসবুকে মন্তব্য কিংবা বিতর্কিত কিছু পোস্ট করার কারণে বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও সাজা দেওয়ার ঘটনা ঘটেছে। নাগরিক সমাজের প্রতিবাদের মুখে কেন্দ্রীয় সরকার গত ৯ জানুয়ারি রাজ্য সরকারগুলোকে নির্দেশনা দেয় যে এসব ক্ষেত্রে জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই নির্দেশনায় বলা হয়, তথ্যপ্রযুক্তি আইনের ৬৬(ক) ধারার আওতায় কাউকে গ্রেপ্তার করতে হলে মহানগরের ক্ষেত্রে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং জেলা পর্যায়ে ডেপুটি কমিশনার বা পুলিশ সুপার পর্যায়ের কোনো কর্মকর্তার অনুমতি লাগবে। এর নিচের পদের কারও নির্দেশে গ্রেপ্তার করা যাবে না। তামিলনাড়ুর গভর্নর কে রোজাইয়াহ ও কংগ্রেসের বিধায়ক অমঞ্চি কৃষ্ণ মোহনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় সম্প্রতি হায়দরাবাদের এক নারীকে সাজা দেওয়া হয়েছে। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা আদালত তাঁকে মুক্তি দেন। এ ছাড়া একই ঘটনায় পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজের (পিইউসিএল) রাজ্য সাধারণ সম্পাদক জয়া বিনদয়ালকে ১২ মে গ্রেপ্তার করা হয়। পিটিআই।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ