Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ড. এ.কে আব্দুল মোমেন দ্বিতীয় দফায় জাতিসংঘের সাধারন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন

অনলাইন ডেস্ক পঠিত: 44 বার

প্রকাশিত: May 19, 2013 | 10:46 AM

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের  স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন দ্বিতীয় দফায় জাতিসংঘের সাধারন পরিষদের (জেনারেল এসেম্বলীর) ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ভূক জেরেমিক নিজের অনুপস্থিতিকালীন সময়ের জন্য তাঁকে এই দায়িত্ব অর্পন করেন। ড. এ.কে আব্দুল মোমেন ১৭ থেকে ২৮ মে  এবং ৩০ মে থেকে ২ জুন ২০১৩ পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করবেন। ভূক জেরেমিক তাঁর দেয়া দায়িত্ব অর্পণপত্রে লিখেছেন ‘জাতিসংঘের ভিতরে ড.এ.কে আব্দুল মোমেনের সুনাম-সুখ্যাতি, দক্ষতা, সার্বক্ষনিক সক্রিয় অবস্থান এবং বিভিন্ন আনুষ্ঠানিকতায় স্বরব উপস্থিতির কারণেই এই পদের দায়িত্ব তাঁকে অর্পণ করা হল’। জাতিসংঘের ১শ’৯৩ টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মান্যবর স্থায়ী প্রতিনিধি সম্পর্কে ভূক জেরেমিকের এই বক্তব্য দেশের জন্য বিরল সম্মান বয়ে এনেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট কর্তৃক মনোনীত পাঁচজন ভাইস প্রেসিডেন্ট অন্যতম। তিনি সাধারণ পরিষদে বিভিন্ন ডিবেট সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। ড.এ.কে আব্দুল মোমেন বিশ্ব শান্তি উন্নয়ন বিষয়ক ‘পিস্ বিল্ডিং কমিশনের’ চেয়ারম্যানসহ এই বিশ্ব সংস্থাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
pr___SaKiL
 বিশেষভাবে উল্লেখ্য, জাতিসংঘের ৬৭তম অধিবেশনে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্যদানকালে (২৭ সেপ্টেম্বর, ২০১২) ড.এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অতি সম্প্রতি (১৫ এপ্রিল,২০১৩) গ্লোবাল ইকোনোমির উপর র্থিমেটিক ডিবেটের উপর সাধারণ পরিষদে বাংলাদেশের বক্তব্য উপস্থাপন কালে ড.এ.কে আব্দুল মোমেন সভাপতিত্ব করেন। জাতিসংঘের অভ্যন্তরে সক্রিয় পদচারনায় তিনি এখন সর্বজন পরিচিত এবং সব মহলে সমাদৃত। তিনি বাংলাদেশের প্রতি সম্মিলিত রাষ্ট্রসংঘের সদস্য রাষ্ট্রসমূহের দৃষ্টি আকর্ষনে বিশেষভাবে সফল হয়েছেন।
প্রসঙ্গত: জাতিসংঘে সাধারণ পরিষদে গত ৩৯ বছরে বাংলাদেশের মাত্র দু’জন স্থায়ী প্রতিনিধি সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এর আগে ১৯৮৬ সালে প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বর্তমান স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন মনোনীত সভাপতি হিসাবে দায়িত্বপালন করবেন। এরপর ড. এ.কে আব্দুল মোমেন গত ২৮ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রথম দফায় সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV