Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বাংলাদেশে ‘গতি’র যুগে গতি নিয়ন্ত্রণের চেষ্টা!

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: May 20, 2013 | 2:20 PM

মোহাম্মদ মোর্শেদ নাসের : এই গতির যুগে ইন্টারনেটের গতি নিয়ন্ত্রণে সরকারের একটি সংস্থার সাম্প্রতিক সিদ্ধান্ত ইন্টারনেট ব্যবহারকারীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। ইন্টারনেট ব্যবহারে এগিয়ে চলা তরুণ প্রজন্ম এই সিদ্ধান্তের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে। শুরু থেকেই বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীদের ডাউনলোডের চেয়ে আপলোড করার পর্যায় অধিক হারে নিয়ন্ত্রিত হওয়ায় ক্ষোভ ছিল। যারা ইন্টারনেটে ফ্রিল্যান্স কাজ করেন কিংবা যাদের বহির্বিশ্বের সঙ্গে নিয়মিত ই-মেল ছাড়াও ফাইল আদান-প্রদান করতে হয় তাদের জন্য শুরু থেকেই এ ধরনের সিদ্ধান্ত ছিল অনেক বেশি প্রতিবন্ধকতামূলক।
গত বুধবার বিটিআরসি’র এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গ্রাহকদের আপলোড ব্যান্ড উইথ সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত নিয়ন্ত্রণ করার নির্দেশনা দেয়া হয়। প্রাথমিকভাবে এই সিদ্ধান্তকে মোবাইল অপারেটরদের অবৈধ ভিওআইপি ব্যবসার গতিপ্রকৃতি নির্ধারণের প্রেক্ষাপটে কৌশল হিসেবে সরকারি সূত্র থেকে উল্লেখ করা হয়। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে এটি বিচার-বিবেচনার যথার্থ প্রক্রিয়া নয়। বরং এই সিদ্ধান্তের ফলে ইন্টারনেট ব্যবহারকারী সাধারণ গ্রাহকরা ব্রাউজিং কিংবা ই-মেইল আদান-প্রদানের ক্ষেত্রে বিড়ম্বনার সম্মুখীন হয়েছেন।
ইতিমধ্যেই সরকারের আরেকটি সূত্র পুরো সিদ্ধান্তটি নতুন করে বিবেচনার আশ্বাস দিয়েছে। গত বুধবার বিটিআরসি’র পাঠানো চিঠিতে বলা হয়েছে ১৬ মে রাত ১১টা থেকে এই সিদ্ধান্ত ও এ সংক্রান্ত নির্দেশনা তুলে নেয়া হয়েছে। যদিও আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো এই নির্দেশনা প্রাপ্তির কথা অস্বীকার করেছে। বরং কয়েকটি সূত্র বলছে, গত ১৬ মে সন্ধ্যা থেকে আইএসপি’র জন্য আপলোড ব্যান্ড উইথ ৯০ শতাংশ কমিয়ে মাত্র ১০ শতাংশ করার নির্দেশ দিয়েছে বিটিআরসি। এই প্রেক্ষিতে যখন গ্রাহকদের মধ্যে খুবই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় তখন ওই দিন রাত ১১টায় সেই নির্দেশনা তুলে নেয়া হলেও ২৫ শতাংশ পর্যন্ত আপলোড স্পিড নিয়ন্ত্রণ করার অন্য নির্দেশনাটি এখন পর্যন্ত বহাল রয়েছে।
ডিজিটাল বাংলাদেশের প্রত্যাশায় যে তরুণ সমাজ ইন্টারনেটভিত্তিক চিন্তাচেতনার প্রসার ঘটিয়েছে এবং যাদের কার্যবিস্তৃতি ইন্টারনেটভিত্তিক হয়ে উঠেছে তাদের কাছে এই সিদ্ধান্ত অনেক বেশি অপ্রত্যাশিত। তাই সত্যিকার গতির রাজ্যে বিচরণের স্বার্থে প্রকৃত ইন্টারনেট ব্যবহারকারীদের এই সেবা যথার্থভাবে পৌঁছে দেয়ার লক্ষ্যে ইন্টারনেটের গতি স্বাভাবিক করা এবং বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা অনেক বেশি জরুরি। ইন্টারনেট সংক্রান্ত নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে যথার্থ বিশেষজ্ঞদের মতামত নেয়া তাই অনেক বেশি কার্যকরী।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV