টর্নেডোয় লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, নিহত ৯১
অনলাইন ডেস্ক: ভয়াবহ টর্নেডোয় আঘাতে যুক্তরাষ্ট্রের ওকলাহামা শহরের মুর এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে অন্তত ২০ শিশুসহ ৯১ জনের মৃত্যু হয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। স্থানীয় কর্তৃপক্ষ আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে । বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার বিকালে ঘণ্টায় ৩২১ কিলোমিটার বেগে এ টর্নেডো ওকলাহোমা শহরের মুর এলাকায় আঘাত হানে। প্রায় ৪৫ মিনিট ধরে প্রলয়ঙ্করী এ ঝড়ের তাণ্ডব চলে। এতে দুটি স্কুল ও একটি হাসপাতালসহ বহু ঘরবাড়ি, গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহু ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। প্রবল ঘূর্ণি বাতাস গাড়ি উড়িয়ে নিয়ে ফেলেছে অন্য গাড়ির ওপর। একটি বাড়িতে আগুন জ্বলতেও দেখা গেছে। মুরের বিভিন্ন হাসপাতালে অন্তত ১২০ জনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে, যাদের ৭০ জনই শিশু। ঝড়ের পরপরই ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার অভিযান শুরু করেন উদ্ধারকর্মীরা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় অন্ধকারে ডুবে আছে প্রায় পুরো এলাকা। কর্মকর্তারা বলছেন, এর মধ্যেও সারা রাত উদ্ধার অভিযান চলবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা টর্নেডোয় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। টর্নেডো আক্রান্ত এলাকাগুলোতে দ্রুত উদ্ধার কাজ পরিচালনা ও যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশও দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।মানবজমিন
সর্বশেষ সংবাদ
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন
- নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
- নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল
- যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে








