Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

বিশ্বের শীর্ষ ধনী দেশ সিঙ্গাপুর, এর পেছনেই অবস্থান নরওয়ে, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, সুইজারল্যান্ড

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 21, 2013 | 9:56 AM

                                            সিঙ্গাপুর এখন বিশ্বের শীর্ষ ধনী দেশ। এর পেছনেই অবস্থান করা চার ধনী দেশ হচ্ছে নরওয়ে, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও সুইজারল্যান্ড। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি বিশ্বের শীর্ষ ৫০ ধনী দেশের মধ্যে পাঁচটির এই তালিকা প্রকাশ করেছে। এতে নাগরিকদের মাথাপিছু বার্ষিক জিডিপির (মোট দেশজ উৎপাদন) পরিমাণ ৬১ হাজার ৫৬৭ মার্কিন ডলারে উন্নীত হওয়ার সুবাদে প্রথম দখল করে পূর্ব এশিয়ার সিঙ্গাপুর। ২০১৮ সালের মধ্যে দেশটিতে মাথাপিছু জিডিপি ৭৭ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আইএমএফের বিশ্লেষণ অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দায় মানুষের জীবনযাত্রার মান হ্রাস পেয়েছে। দেশে দেশে কর্মহীনতা বেড়েছে। এর মধ্যেও বিশ্বের বেশ কিছু দেশে মাথাপিছু জিডিপি ও জীবনযাত্রার মান বেড়েছে। সিঙ্গাপুর সম্পর্কে সংস্থাটির মূল্যায়ন হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে দেশটির ব্যাপক উন্নয়ন ঘটেছে। মুক্ত বাণিজ্য ও উদার করব্যবস্থার কারণে সিঙ্গাপুর এখন বিশ্বের অন্যতম এক বাণিজ্যকেন্দ্রে পরিণত হয়েছে। সারা বিশ্বের বিনিয়োগের একটি বড় গন্তব্য হয়ে উঠেছে দেশটি। সাম্প্রতিক মন্দা ভালোভাবে সামাল দিয়েছে ইউরোপের দেশ নরওয়ে। তেল ও জ্বালানির ওপর নির্ভরশীল নরওয়ের মাথাপিছু জিডিপি এখন ৫৬ হাজার ৬৬৩ ডলার, যা ২০১৮ সালের মধ্যে দেশটির গড় আয় যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ৬৬ হাজার ডলারে উঠবে বলে ধারণা করা হচ্ছে। মন্দার সঙ্গে লড়াই করলেও বিশ্বের প্রধান অর্থনীতি যুক্তরাষ্ট্রের অবস্থা এখনো শক্তিশালী। মার্কিনিদের জীবনে বিলাসিতায় ভাটা পড়েনি। দেশটির নাগরিকদের মাথাপিছু জিডিপি এখন ৫১ হাজার ২৪৮ ডলার, যা ২০১৮ সাল নাগাদ ৬৩ হাজার ডলারে পৌঁছাবে বলে আইএমএফ মনে করে। আধুনিকতার দিকে ঝুঁকে পড়া মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইতিমধ্যে বিশ্ব পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র হয়ে উঠেছে। দেশটির নাগরিকদের মাথাপিছু জিডিপি এখন ৪৯ হাজার ৮৮৩ ডলার, যা ২০১৮ সালে ৫৭ হাজার ডলারে উন্নীত হবে। মন্দা সামলে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রেখেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। পঞ্চম শীর্ষ ধনী এই দেশের বর্তমান মাথাপিছু জিডিপি ৪৬ হাজার ৪৪৭ মার্কিন ডলার, যা ২০১৮ সালে ৫৪ হাজার ডলারে পৌঁছাবে বলে ধারণা করছে আইএমএফ।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV