Monday, 16 March 2026 |
শিরোনাম
বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

মোবাইল ফোনের ডান বাম!

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: May 21, 2013 | 10:00 AM

ডান কানের দিকে  মুঠোফোন ব্যবহারকারী সংখ্যা বেশি                                            আপনি ডানহাতি নাকি বাঁহাতি? আপনার যে হাত বেশি চলে সেই দিকের কানের কাছে মোবাইল ফোন ধরে কথা বলার সম্ভাবনা বেশিই। যুক্তরাষ্ট্রের হেনরি ফোর্ড হাসপাতালের গবেষকেরা মোবাইল ফোনের ব্যবহারের সঙ্গে মস্তিষ্কের ক্যানসারের যোগসূত্র খুঁজতে এ গবেষণা করেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সায়েন্সনিউজ ডেইলি। যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, মোবাইল ফোন ব্যবহারের সময় হাত ও কানের ব্যবহারের সঙ্গে মস্তিষ্ক প্রত্যক্ষভাবে জড়িত। ব্যবহারকারী কোন হাতে  মুঠোফোন ধরবেন এবং কোন কানের কাছে ধরে কথা বলবেন তা নির্ধারণ করে মস্তিষ্ক। গবেষকেরা জানান, যাঁদের মস্তিষ্কের বাঁ দিক সক্রিয় থাকে তাঁরা সাধারণত ডানহাতে বেশির ভাগ সময় মোবাইল ফোন ব্যবহার করেন এবং ডানদিকের কানের কাছে তা ধরে কথা বলেন। গবেষকেদের দাবি, মস্তিষ্কের প্রাধান্যের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারে কানের বিষয়টির সম্পর্ক রয়েছে। গবেষকেরা দেখেছেন, শতকরা ৭০ ভাগ মানুষ তাঁর চালু হাতটির দিকের কানেই মোবাইল ফোন ধরে কথা বলেন। গবেষকেরা জানিয়েছেন, ৯৫ শতাংশ মানুষের বাম দিকের মস্তিষ্ক কাজ করে তাই তাঁরা ডানহাতি এবং ডানকানে মোবাইল ফোন ব্যবহার করেন। গবেষকেরা তাঁদের এ গবেষণায় মস্তিষ্কে ক্যানসারের সঙ্গে মোবাইল ফোন ব্যবহারের কোনো সম্পর্ক খুঁজে পাননি বলেই দাবি করেছেন।প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV