Monday, 16 March 2026 |
শিরোনাম
নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

চূড়ান্ত স্কাইডাইভিং, যুক্তরাষ্ট্রের ৭৯ বছরের নারীর ১৩,৫০০ ফুট ওপর থেকে ঝাঁপ

অনলাইন ডেস্ক পঠিত: 141 বার

প্রকাশিত: May 22, 2013 | 9:23 AM

ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্রুকলিন’র ৭৯ বছর বয়সী প্রবীণ নারী ক্যারোলিন মিসেলব্যাচ সাড়ে ১৩ হাজার ফুট ওপর থেকে ঝাঁপ দিলেন। অবশ্য এ ঝাঁপ বিমান থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার জন্য নয়। বরং জনপ্রিয় অ্যাডভেঞ্চার গেম স্কাই ডাইভিংয়ের অদম্য শখটাকে পূরণ করতে। অর্থাৎ বিমানে আকাশে উঠে সেখান থেকে ঝাঁপ দেয়া। বাতাসে ভেসে নিচে নামতে নামতে সময় বুঝে প্যারাসুট খুলে মাটিতে অবতরণ করা। গত ২৪শে এপ্রিল ক্যারোলিন তার ৬০ বছর বয়সী প্রশিক্ষকের সঙ্গে বিমান থেকে লাফ দেন ও সফলভাবে অবতরণ করেন। বুকে পেসমেকার বসানো থাকায় ও প্যারাসুটের দড়ির সাথে বারবার ঘষা লাগায় বুকে হালকা একটু ছড়ে গেছে। তবে সেটা নিতান্তই সামান্য। বয়সে প্রবীণ হলেও, মনের দিক থেকে চিরতারুণ্য ধরে রেখেছেন তিনি। ক্যারোলিনের কঠিন অসুখের লম্বা তালিকার কথা মনে করিয়ে ৩ চিকিৎসক তাকে নানাভাবে দমাতে চেষ্টা করেন। অবিশ্বাস্য হলেও সত্যি, এই নারীই ৬ বার স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। দুইবার ক্যান্সারকে পরাস্ত করেছেন। ডায়াবেটিস, অস্টিওপোরোসিস ও বাতের মতো জটিল ব্যাধিতেও ভুগছেন। কিন্তু তাদের সে পরামর্শ কানেই তোলেননি অসম সাহসী এ নারী। কোন দুঃসাহসী তরুণের জন্যও এটা এক বড় চ্যালেঞ্জ। অবশ্য ঝুঁকিটা নেয়ার কারণে নেতিবাচক কিছু ঘটার আশঙ্কাই করছিলেন অনেকে। তবে অক্ষতভাবে বিমান থেকে লাফিয়ে পড়ে মাটিতে অবতরণ করে তাদের ভুল প্রমাণ করেছেন ক্যারোলিন। তিনি নিজেও নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন ঝুঁকির কথা। কিন্তু করবো নয়তো মরবো জেদটা বজায় রেখেছিলেন তিনি। ক্যারোলিন ৬ বছর মার্কিন নৌবাহিনীতে দায়িত্ব পালন করেছেন। সম্পূর্ণ নিজ দায়িত্বে দুটি ছেলেকে মানুষ করেছেন। তার ছেলের ঘরে রয়েছে কয়েকটি সন্তান। তাদের একজনের আবার একটি সন্তান রয়েছে। এদিকে বিশ্ববাসীকে আরও একটি চমক দেয়ার পরিকল্পনা করছেন তিনি। অ্যাডভেঞ্চার-প্রেমী ক্যারোলিন আগামী অক্টোবরে তার ৮০তম জন্মদিন উপলক্ষ্যে তার ১০ বন্ধুকে নিয়ে স্কাইডাইভ অর্থাৎ বিমান থেকে লাফিয়ে মাটিতে পুনরায় অবতরণের কথা ভাবছেন।মানবজমিন
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV