‘রাজনীতির মাঠের সব খেলোয়াড়েরই মত প্রকাশের অধিকার রয়েছে’-ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মজিনা
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, রাজনীতির মাঠের সব খেলোয়াড়েরই মত প্রকাশের অধিকার রয়েছে। বিরোধীপক্ষ যেন শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে তা নিশ্চিতকরা সরকারেরই দায়িত্ব। আমরা বিশ্বাস করি এটা শান্তিপূর্ণভাবে করা বিরোধীদলের দায়িত্ব। আজ সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। আগামী ২৬ ও ২৭শে মে ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশীপ ডায়ালগকে সামনে রেখে এ সংবাদ সম্মেলনে মজিনা আবারও সাফ জানিয়ে দেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোন ধরনের সহিংসতাকে সমর্থন করে না। বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সম্ভাবনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের সংলাপ প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে। কারণ, একপক্ষ অন্যপক্ষের অবস্থান ঠিক বুঝে উঠতে পারছে না। এর পরও তারা পরস্পরের কাছাকাছি পৌঁছার চেষ্টা করছে। সংলাপের ব্যাপারে বিদেশিদের মধ্যস্থতা প্রসঙ্গে মজিনা বলেন, সংলাপের মাধ্যমে বাংলাদেশকেই সমাধানের পথ খুঁজে নিতে হবে। বাইরের কারও মধ্যস্থতায় নয়। তবে সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বন্ধু হিসেবে বাংলাদেশকে সহায়তায় আগ্রহী যুক্তরাষ্ট্র। আসন্ন বাংলাদেশ-যুক্তরাষ্ট্র পার্টনারশীপ ডায়ালগে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংলাপ ইস্যু, নিরাপত্তা, বাণিজ্য ও সম্পর্ক উন্নয়নের বিষয় গুরুত্ব পাবে বলে জানান ড্যান মজিনা। তিনি জানান, যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্যের সবগুলোতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। প্রসঙ্গত, পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ এরআগে এক চিঠিতে মার্কিন রাষ্ট্রদূতের কাছে জানতে চেয়েছিলেন যুক্তরাষ্ট্রের কতটি অঙ্গরাজ্যে ট্রেড ইউনিয়ন চালু রয়েছে।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি