Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

ওকলাহোমা টর্নেডো : বেঁচে যাওয়া একজনের গল্প

অনলাইন ডেস্ক পঠিত: 97 বার

প্রকাশিত: May 22, 2013 | 3:00 PM

অনেক বছর যাবত আনিতা ঝাংয়ের প্রতিবেশীরা তার সঙ্গে মজা করে বলত, যদি কখনও ঝড় হয় তবে মানুষ বাঁচার জন্য ঝাংয়ের চাইনিজ রেস্টুরেন্টের কক্ষের মতো ফ্রিজে ঢুকে থাকবে। সোমবার ওকলাহোমা শহরের ওপর দিয়ে বয়ে যাওয়া গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টর্নেডোটি ঝাংয়ের প্রতিবেশীদের সেই মশকরাটি সত্যে পরিণত হলো।  ১০ বছর আগে দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের ৫৭ বছর বয়সী আনিতা ঝাং তার পরিবারসহ যুক্তরাষ্ট্রে আসেন এবং ৭ বছর আগে তিনি মুরের দক্ষিণ-পশ্চিমের ১৯ নং সড়কের একটি শপিংমলে হংকং চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট খোলেন। পারিবারিক মালিকানাধীন, উন্নত মানের সুস্বাদু খাবার এবং দ্রুত পরিবেশনের জন্য রেস্টুরেন্টটির খ্যাতি ছিল। সোমবার আনিতা ও তার ভাই মাইকেল ঝাং (৫০) রেস্টুরেন্টে বসে স্থানীয় টেলিভিশন চ্যানেলে ঝড়ের খবর দেখছিলেন। হঠাত্ বিদ্যুত্ চলে যায় এবং আশপাশে দুর্যোগের সাইরেন বাজতে থাকে। টর্নেডোটি এগিয়ে আসতে থাকে। ঝাং তার ভাইকে নিয়ে একটি কম্বল জড়িয়ে তার রেস্টুরেন্টের হিমঘরে (ওয়াক ইন ফ্রিজার) ঢুকে যান। ঝাং বলেন, ‘আমি ভেবেছিলাম ভূমিকম্প হচ্ছে। মনে হচ্ছিল ভবনটি দুলছে। তখন অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল এবং বাতাস বইছিল। আমি ভেবেছিলাম শুধু রেস্টুরেন্টের কাচের দরজাটি ভেঙে গেছে। কিন্তু বাইরে বের হয়ে দেখি কিছুই নেই।’ ঝাংয়ের দুর্ভাগ্য যে তাদের রেস্টুরেন্টটি ধ্বংস হয়ে গেছে, রেস্টুরেন্টটি আবার তৈরি করতে অনেক সময় লাগবে, কিন্তু ঝাং খুশি যে তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি।সিএনএন/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ