এক মন্তব্যে ৫০ লাখ ডলার খেসারত
স্পোর্টস ডেস্ক: টাইগার উডসের প্রতি এক মন্তব্য করে ৫ মিলিয়ন ডলারের পৃষ্ঠপোষকতা হারাচ্ছেন গলফ তারকা সার্জিও গার্সিয়া। মঙ্গলবার রাতে খেলোয়াড়দের পুরস্কার বিতরণী এক অনুষ্ঠানে এক সাংবাদিক অত্যন্ত আন্তরিকভাবে গার্সিয়াকে প্রশ্ন করেন, আগামী মাসের ইউএস ওপেনে আপনি কি উডসকে ডিনারের জন্য আমন্ত্রণ জানাবেন? উত্তরে তিনি বলেন, প্রতি রাতেই… তাকে হয়ত তখন ফ্রাইড চিকেন পরিবেশন করবো (ফ্রাইড চিকেন আফ্রিকা মহাদেশে একটি বর্ণবাদী মন্তব্য)। এ মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে মিডিয়া ও লোকমুখে। এতে চটেন নাম্বার ওয়ান যুক্তরাষ্ট্রের গলফ তারকা টাইগার উডস। তিনি বলেন, এটি কোন স্বাভাবিক বা হালকা হাস্যরসাত্মক মন্তব্য নয়। এটি খুবই কষ্ট ও বেদনাদায়ক শব্দ। বুধবার অবশ্য এমন আচরণের জন্য উডসের কাছে ক্ষমা চান গার্সিয়া। তিনি টুইট করে লেখেন, সত্যিই আমি অনেক দুঃখিত। আমি ব্যাপারটি ভেবে অসুস্থ হয়ে পড়েছি। আমার এভাবে উত্তর দেয়াটা ঠিক হয়নি। আমি রাতে ঘুমাতে পারিনি। ক্ষমা চাওয়া ছাড়া আর কি করতে পারি আমি? উডসের প্রতিক্রিয়া কি সেটা জানা না গেলেও এমন আচরণে গার্সিয়ার স্পন্সর কোম্পানি যে নাখোশ তা বুঝা গেছে। আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের একটি খাবার কোম্পানির সঙ্গে তার বছরের ৫ মিলিয়ন ডলারের চুক্তি ছিল। কোম্পানিটি সেটি প্রত্যাহার করে নিয়েছে। এমন আচরণ তাদের মতাদর্শের সঙ্গে যায় না বলে তারা জানিয়েছে।মানবজমিন
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’