Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

লন্ডনে সন্ত্রাসী হামলায় নিহত সেনার পরিচয় প্রকাশ

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: May 24, 2013 | 10:28 AM

ডেস্ক: লন্ডনে সন্ত্রাসী হামলায় উলউয়িচ আর্টিলারি ব্যারাকের নিহত সেনা সদস্যদের পরিচয় প্রকাশ করেছে কর্তৃপক্ষ। ফুজিলিয়ার্সের রয়্যাল রেজিমেন্টের দ্বিতীয় ব্যাটালিয়নের এ সেনার নাম ড্রামার লি রিগবি। ২৫ বছর বয়সী উচ্ছ্বল এ তরুণ ২ বছর বয়সী এক পুত্র সন্তান রেখে গেছেন। এদিকে গত বুধবারের হামলার ঘটনায় দুই সন্দেহভাজনকে গুলি করার পর আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী সন্দেহে আরও দুইজনকে আটক করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ কর্তৃপক্ষ বলেছে, সদ্য আটক দুই সন্দেহভাজন নারী ও পুরুষের বয়স ২৯ বছর। এদিকে গতকাল রিগবির লাশের ময়না-তদন্ত করা হয়েছে বলে জানা গেছে। বৃটেনের প্রতিরক্ষামন্ত্রী ড্রামার রিগবির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। নিহত সেনা সদস্য লি রিগবির পরিবারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, লি চমৎকার মানুষ ছিলেন। তিনি যে কারও জন্য যে কোন কিছু করতে পারতেন। বোনদের সবসময় দেখাশোনা করতেন ও আগলে রাখতেন লি। তিনি সবার বড় ভাইয়ের ভূমিকা পালন করতেন। ছোটবেলা থেকেই সেনাবাহিনীতে যোগ দেয়ার স্বপ্ন দেখতেন লি। পরিবার ছিল তার কাছে সবকিছু। তিনি ছিলেন একজন স্নেহভাজন পুত্র, স্বামী, পিতা, ভাই ও চাচা ও বহু মানুষের বন্ধু।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV