গতি বাড়ান কম্পিউটারের
অনলাইন ডেস্ক : নানা কারণেই গতি কমে যেতে পারে কম্পিউটারের। এর একটি কারণ হতে পারে কম্পিউটার ডিস্কে অপ্রয়োজনীয় ফাইল জমে থাকা। নিয়মিত হার্ডডিস্ক পরিস্কার রাখলে আপনার কম্পিউটারের গতি কমার আশঙ্কা কম। টেম্পোরারি ইন্টারনেট ফাইলের মতো বেশ কিছু ফাইল এ প্রক্রিয়ার মুছে ফেলা সম্ভব। এগুলো মূলত কম্পিউটারের হার্ড ডিস্কে জমা হওয়া ওয়েব পেজ। এই পাতাগুলো মুছে ফেলতে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যান। সেখান থেকে অ্যাকসেসরিজে গিয়ে সিস্টেম টুল থেকে ডিস্ক ক্লিনআপ নির্বাচন করুন এবং অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলুন। একটি উইন্ডো খুলবে যেখানে ফাইল মুছে কতটুকু জায়গা ফাঁকা হবে তা দেখতে পাবেন। কম্পিউটারের গতি কমে যাওয়ার আরেকটি কারণ হতে পারে ফাইল ফ্র্যাগমেন্টটেশন ও ডাটা ফোর্সিংয়ের কারণে হার্ড ডিস্কে অতিরিক্ত চাপ পড়া। এ সমস্যা সমাধানে স্টার্ট বাটন থেকে অল প্রোগ্রামে যেতে হবে। এরপর অ্যাকসেসরিজ থেকে সিস্টেম টুল বেছে নিতে হবে। সিস্টেম টুলের ডিস্ক ডিফ্রাগমেন্টারে গিয়েও ফাইল মুছে দেওয়া যায়।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’