Sunday, 25 October 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
সব ক্যাটাগরি

আইএমএফ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 53 বার

প্রকাশিত: May 25, 2013 | 12:07 AM

ডেস্ক: আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। বলা হয়েছে, তিনি যখন ফরাসি অর্থমন্ত্রী ছিলেন তখন এক কুখ্যাত ধনকুবেরকে রাষ্ট্রীয় অর্থ দেয়ার সঙ্গে জড়িত থাকতে পারেন। এ বিষয়ে ফরাসি প্রসিকিউটররা গতকাল দ্বিতীয় দিনের মতো তাকে জিজ্ঞাসাবাদ করছিলেন। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, তাকে বৃহস্পতিবার প্রথম দফায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে প্রশ্নবাণে জর্জরিত করেন প্রসিকিউটররা। তারা জানতে চান, বিতর্কিত ব্যবসায়ী বার্নার্ড তাপিয়েকে ২০০৭ সালে ৫১ কোটি ৫০ লাখ অর্থ দেয়ার সঙ্গে তিনি জড়িত কিনা। ক্রিস্টিন লগার্ড বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের অন্যতম। তিনি মার্জিত পোশাক পরা, বুদ্ধিদীপ্ত ভাবে কথা বলা ও নিজস্ব স্টাইলের জন্য অনেক মানুষের ভালবাসা পেয়েছেন। তিনি ফ্রান্সের প্রথম নারী অর্থমন্ত্রীও। গতকাল আদালতে আসার সময় তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা এবং ভাব বিনিময় করেন। তবে কোন মন্তব্য করেননি। তিনি এখন আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের প্রধান। এ সংস্থায়ও প্রথম নারী হিসেবে তিনি অধিষ্ঠিত। কিন্তু তার বিরুদ্ধে যদি দুর্নীতি প্রমাণিত হয় তাহলে তিনি হবেন আইএমএফের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার অব্যবহিত আগে এ পদে ছিলেন তারই পূর্বসূরি ডমিনিক স্ত্রস কান। নিউ ইয়র্কের একটি হোটেলের পরিচারিকাকে হয়রানি করার অভিযোগে তিনি পদ ছাড়তে বাধ্য হন। তবে এবার ক্রিস্টিন লগার্ডকে সমর্থন দিয়েছে আইএমএফ। তাদের নির্বাহী পরিচালনা পরিষদকে বিষয়টি জানানো হয়েছে। সেখানে সবাই তার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কার্যকর ক্ষমতা ও তার দায়িত্ব পালনের প্রশংসা করেছে। তদন্তকারীরা বলছেন, সাবেক রাজনীতিক ও ব্যবসায়ী বার্নার্ড তাপিয়ে ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক ডি মারসেইলির প্রেসিডেন্ট থাকাকালে ম্যাচ ফিক্সিংয়ের কারণে জেলে গিয়েছিলেন। ক্রিস্টিন লগার্ডের বিরুদ্ধে মামলার তদন্তকারীদের সন্দেহ ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক সহায়তা দেয়ার জন্য তাপিয়ে ওই অর্থ নিয়েছিলেন সরকারের কাছ থেকে।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ