Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

ওয়াশিংটনে সেতু ভেঙ্গে নদীতে

অনলাইন ডেস্ক পঠিত: 35 বার

প্রকাশিত: May 25, 2013 | 12:10 AM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের একটি সেতু আংশিক ধসে পড়ায় কয়েকটি গাড়ি ও কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর সিএনএন ও এএফপির।
কর্মকর্তারা বলেছেন, একটি ট্রাক সেতুর একটি স্প্যানে আঘাত করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর তিনজনকে নদী থেকে তোলা হয়েছে। তবে কেউ মারাত্মক আহত বা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি। সিয়াটলের ৬০ মাইল উত্তরে স্কাজিট নদীর ওপর নির্মিত একটি সেতুর একাংশ ধসে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
ওয়াশিংটনের গভর্নর জে ইন্সলি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, কেউ হতাহত না হওয়াটা আমাদের জন্য ভালো খবর। তিনি বলেন, নদী থেকে তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিত্সা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ বৃহস্পতিবার রাতে ঘটনার পর উদ্ধার অভিযান চালায় এবং ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছে। স্ট্রাজিট কাউন্টির শেরিফ উইল রিচার্ডট সাংবাদিকদের বলেন, মনে হচ্ছে উদ্ধারকৃত তিন ব্যক্তি ছাড়া পানিতে আর কেউ নেই। আমরা উদ্ধার তত্পরতা বন্ধ করেছি। ১৯৫৫ সালে সেতুটি নির্মাণ করা হয়।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV