Saturday, 6 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

গার্মেন্টস শিল্পের অবস্থা দেখতে মার্কিন কংগ্রেসম্যান মিলার ঢাকায়

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: May 25, 2013 | 5:39 PM

 
বিশেষ প্রতিনিধি : সাভারের রানা প্লাজা ট্রাজেডী পরবর্তী বাংলাদেশ গার্মেন্টস শিল্পের বাস্তব অবস্থা দেখতে যুক্তরাষ্ট্রের সিনিয়র কংগ্রেসম্যান জর্জ মিলার ঢাকায়। বাংলাদেশে চারদিন অবস্থানকালে কংগ্রেসম্যান মিলার সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ, বেসরকারি খাত তথা বিজিএমইএ’র নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরির নিরাপত্তা ও উত্পাদন পরিস্থিতি দেখবেন। গার্মেন্টস মালিক, শ্রমিক ও ইউনিয়ন নেতৃবৃন্দর সঙ্গে কথা বলবেন। ধসে পড়া সাভারের রানা প্লাজাও পরিদর্শন করতে পারেন। রানা প্লাজায় ক্ষতিগ্রস্ত ও আহত শ্রমিকদের দেখতে যাবেন তিনি। গত ২৪ এপ্রিল বহুতল রানা প্লাজা ভবন ধসে পড়ার পর পাঁচটি কারখানার ১১শ ৩০ জন শ্রমিক নিহত হয়েছেন। আহত হন প্রায় দুই হাজার শ্রমিক। ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ছাড়ার আগে এক বিবৃতিতে কংগ্রেসম্যান জর্জ মিলার বলেন, ‘রানা প্লাজা ধসের ট্র্যাজিক ঘটনায় সেখানকার পরিস্থিতি স্বচক্ষে দেখতেই বাংলাদেশ যাচ্ছি। এমন মর্মান্তিক ঘটনায় বহু প্রাণ ঝরে পড়েছে। আহত হয়ে মারাত্মক অবস্থায় পড়েছে আরো অনেকে। বাংলাদেশে এই ট্র্যাজেডীর পর দ্রুত বিকাশমান এই গার্মেন্টস শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা পরিস্থিতি ও ট্রেড ইউনিয়ন অধিকার, ভবন নিরাপত্তা ব্যবস্থা দেখতে চাই। জিএসপি সুবিধা বহাল রাখার পূর্বশর্ত এই বিষয়গুলো গার্মেন্টস শিল্পে আছে কিনা জানতে চাই।’ ডেমোক্রেট দলীয় কংগ্রেসম্যান জর্জ মিলার শিক্ষা ও শ্রম বিষয়ক কংগ্রেস কমিটির সদস্য। এই প্রথম তিনি বাংলাদেশ সফর করছেন। গত ১৬ মে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি যুক্তরাষ্ট্র সফরকালে ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসম্যান মিলারের সঙ্গে সাক্ষাত্ করেন।ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV