ড্রোন হামলা নিয়ে ওবামার বক্তব্যকে স্বাগত জানাল জাতিসংঘ
ড্রোন হামলা নিয়ে জাতিসংঘ তদন্ত দলকে সহায়তাকারী আইনজীবী বেন ইমারসন এক বিবৃতিতে বলেন, বারাক ওবামার বক্তব্যে ড্রোন হামলার বৈধতার বিষয়টি আগের চেয়ে অনেক স্পষ্ট হয়েছে। বারাক ওবামা এই হামলা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তবে হামলার বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণ এবং নির্দিষ্ট কিছু কঠিন নিয়মের মধ্যে দিয়ে চালানোর কথা বলেছেন। জাতিসংঘের মানবাধিকার সংস্থার আইনজীবী ইমারসন গত জানুয়ারি থেকে ড্রোন হামলার ঘটনার তদন্ত শুরু করেছেন। তিনি বলেছেন, আন্তর্জাতিক আইনের দিক থেকে এটা একটা চ্যালেঞ্জ। জাতিসংঘ তদন্ত দল পাকিস্তান, আফগানিস্তান, ফিলিস্তিন, সোমালিয়া এবং ইয়েমেনে ২৫টি ড্রোন হামলার ঘটনা তদন্ত করেছে।
এদিকে ‘শক্তি আমাদের নিরাপদ রাখতে পারে না’ বলে দেয়া ওবামার বক্তব্যকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘কাউন্টার প্রোডাক্টিভ’ উল্লেখ করে বলেছে, এই হামলায় বেসামরিক নাগরিক হতাহত হওয়া, মানবাধিকার লঙ্ঘন এবং পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন হচ্ছে। এছাড়া ওবামা তার বক্তব্যে ড্রোন হামলা নিয়ে পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনার বিষয়ে কিছু না বলায় হতাশা প্রকাশ করেছেন সমপ্রতি দেশটির সাধারণ নির্বাচনে জয় লাভ করা পাকিস্তান মুসলিম লীগের (এন) এক জ্যেষ্ঠ কর্মকর্তা।ইত্তেফাক
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’