তুরস্কে ‘চুমু বিক্ষোভ’
ডেস্ক: তুরস্কের রাজধানী আঙ্কারার ভূগর্ভস্থ রেলস্টেশনে কর্তৃপক্ষের নৈতিকতা বিষয়ক হুশিয়ারির প্রতিবাদে প্রায় ১০০ মানুষ চুমুর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করেছে। জনসম্মুখে চুমু খাওয়ার ব্যাপারে কর্তৃপক্ষ বিশেষ হুঁশিয়ারি দিয়েছিল। আঙ্কারা কর্তৃপক্ষের এমন তিরস্কারমূলক সতর্কতা জারির প্রতিবাদে শনিবার প্রায় ১০০ মানুষ কয়েক মিনিটের জন্য একে অপরকে চুমু খেয়েছেন। সেই সঙ্গে তারা ‘ফ্রি কিসেস’ লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে বিভিন্ন ধরনের স্লোগানও দিয়েছেন। তুরস্কের গণমাধ্যম এর আগে জানিয়েছিল, নিরাপত্তা ক্যামেরায় বেশ কয়েকজন যুগলকে চুম্বনরত অবস্থায় দেখার পর আঙ্কারা কর্তৃপক্ষ জনসাধারণকে নৈতিকতা মেনে চলার জন্য নির্দেশ দিয়েছিলেন। এ ধরনের নির্দেশ জারির পর পরই বিরোধীদলীয় আইন প্রণেতারা ক্ষমতাসীন দলকে প্রশ্নের সম্মুখীন করে। তুরস্কের উদারপন্থি অনেকেই আশংকা করছেন, এ ধরনের নির্দেশ জারি করার মাধ্যমে তুরস্কে ইসলামের ভূমিকার প্রসার ঘটানোর চেষ্টা করা হচ্ছে। বিরোধীরা তাই ভূগর্ভস্থ রেল কর্তৃপক্ষের এ ধরনের নির্দেশ জারি করার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন।মানবজমিনসর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’