Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

আবারও বদলাচ্ছে জিমেইল

অনলাইন ডেস্ক পঠিত: 78 বার

প্রকাশিত: May 26, 2013 | 12:04 PM

জিমেইলে পরিবর্তন আসছে                                            অনলাইন ডেস্ক : জিমেইলে পরিবর্তন আসছে। শিগগিরই হয়তো জিমেইল ব্যবহারকারীরা আবারও নতুন সাজে অর্থাত্ আরও নতুন নকশায় দেখতে পাবেন তাঁদের  জিমেইলকে। এর আগেও গুগল একবার বড় ধরনের পরিবর্তন এনেছিল জিমেইলে। এক বছরের মধ্যেই আবারও মেইল সেবায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অনুসন্ধান ও মেইল সেবাদাতা গুগল। অ্যান্ড্রয়েড নির্ভর পণ্য, ডেস্কটপ কম্পিউটার ও আইওএস বা অ্যাপল পণ্যের জন্য বিশেষ নকশায় আসতে পারে জিমেইল। সম্প্রতি গুগলের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট অ্যান্ড্রয়েড পুলিশ এ তথ্য প্রকাশ করেছে। জিমেইলের ইউজার ইন্টারফেসে বড় ধরনের পরিবর্তন আসছে বলেও তথ্য প্রকাশ করেছে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য নেক্সট ওয়েব। সম্প্রতি জিমেইল-ভিত্তিক মেইল সেবাদাতা স্প্যারো কিনে নিয়েছে গুগল। বর্তমানে অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস নির্ভর পণ্যগুলোতে দেখানো জিমেইল আর স্প্যারোর সুবিধা যুক্ত করে নতুন মেইল সেবা আনতে পারে গুগল। ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোন ও ট্যাবলেটেও জিমেইলকে নতুন নকশায় দেখা যাবে। নতুন নকশায় মেইল পড়া এবং মেইলে লেবেল লাগানো আরও সুবিধাজনক হবে। সামাজিক যোগাযোগের আপডেটগুলো ফিল্টার করার সুবিধাও থাকবে এতে। জিমেইলকে ঢেলে সাজিয়ে আরও উন্নত মেইলের অভিজ্ঞতা দিতেই এ সুবিধা চালু করতে পারে গুগল। অবশ্য কবে নাগাদ জিমেইলে পরিবর্তন আসবে এ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে গুগল কর্তৃপক্ষ কোনো তথ্য প্রকাশ করেনি।প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV