যুক্তরাষ্ট্র বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপ
কূটনৈতিক রিপোর্টার : যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের দ্বিতীয় অংশীদারিত্ব সংলাপের অগ্রগতি ও যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতবিনিময় করলেন সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি আর. শারম্যান।
গতকাল গণভবনে শারম্যানকে স্বাগত জানান প্রধানমন্ত্রী। শুভেচ্ছা বিনিময় শেষে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের যৌথ অংশীদারিত্বে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন মার্কিন আন্ডার সেক্রেটারি। আগামীতে উন্নয়ন, সুশাসন, বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সহযোগিতা আরো বাড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়নে মার্কিন সহযোগিতার কথা জানিয়ে আগামীতে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তায় বাংলাদেশের সহযোগিতা চায় যুক্তরাষ্ট্র।
আগামী নির্বাচন বিরোধী দলসহ সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে হবে বলে সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উইন্ডি শারম্যানকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাক্ষাতে আগামী নির্বাচন, রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় বলে জানা গেছে। এসময় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দল বিএনপি চলমান চার সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে। আমরা আশা করছি আগামী জাতীয় নির্বাচনেও অংশ নেবে তারা।ইনকিলাব
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি