যুক্তরাষ্ট্রে সব পণ্যে জিএসপি সুবিধা চাইল এফবিসিসিআই
বাংলাদেশের সব রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) তালিকায় রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। দেশের ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেছেন, বাংলাদেশের বিপক্ষে জিএসপি-সুবিধা সীমাবদ্ধ করে রাখায় এর নেতিবাচক প্রভাব এ দেশের কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও শিল্পোন্নয়নে পড়বে। রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে গতকাল সোমবার বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে এক আলোচনায় এফবিসিসিআইয়ের সভাপতি এসব কথা বলেন। সভায় প্রতিনিধিদলের ১১ জন সদস্য উপস্থিত ছিলেন। কাজী আকরাম বলেন, ২০১১-১২ অর্থবছরে যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির মাত্র ৩ দশমিক ২ শতাংশ জিএসপির আওতায় রপ্তানি হয়েছে। এ দেশ থেকে যুক্তরাষ্ট্রে যত পণ্য রপ্তানি হয়, তার ৯৫ শতাংশই তৈরি পোশাক। কিন্তু তৈরি পোশাক রপ্তানিতে ১৫ দশমিক ৩ শতাংশ শুল্ক দিতে হয়। অন্যদিকে বাংলাদেশে পণ্য রপ্তানির সময় যুক্তরাষ্ট্রকে শুল্ক দিতে হয় ৫ শতাংশেরও কম হারে। এফবিসিসিআইয়ের সভাপতি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের এ দেশে পর্যটন, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল, মৎস্য ও কৃষি খাত, জাহাজ নির্মাণ ও টেলিযোগাযোগ খাতে সরাসরি বিনিয়োগের আহ্বান জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম বলেন, দুই দেশের বেসরকারি খাতের সম্পর্ক উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা করবে। সরকারিভাবে দুই দেশের সম্পর্ক এখন অনেক বেশি আন্তরিক। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকর্তা আলেকজান্ডার গাজিস বলেন, বিনিয়োগের জন্য স্বচ্ছতা এবং উপযুক্ত পরিবেশ থাকা প্রয়োজন। বাংলাদেশ এদিকে নজর দিলে আরও অধিক পরিমাণে বিদেশি বিনিয়োগ আসবে। সভায় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশকে পোশাক খাতসহ সব শিল্পকারখানায় নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশকে তাদের ইতিবাচক ভাবমূর্তি ধরে রাখার ব্যাপারে উদ্যোগী হওয়ার পরামর্শ দেন। সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক নজরুল ইসলাম, এফবিসিসিআইয়ের সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।প্রথম আলো
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








