ওকলাহোমার টর্নেডো দুর্গতদের পাশে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত রোববার ওকলাহোমায় টর্নেডোতে লন্ডভন্ড হওয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত লোকজনকে সান্ত্ব্তনা দেন -ছবি: এএফপি I ওকলাহোমার টর্নেডো-বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দুর্গত ব্যক্তিদের সাহায্যের আশ্বাস দিয়ে তিনি বলেছেন, ‘আপনারা একা নন।’ ওবামা বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন। আনাচে-কানাচের সব মার্কিনি আপনাদের জন্য প্রার্থনা করছে।’ টর্নেডোর ছোবলে একটি স্কুলের সাত শিক্ষার্থী মারা গেছে। ওবামা সেই স্কুলটিও পরিদর্শন করেছেন। গত সপ্তাহে ওকলাহোমার শহরতলি মুরে টর্নেডোর আঘাতে ২৪ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৩৭৭ জন। ধ্বংস হয়ে যায় অন্তত এক হাজার ২০০ ঘরবাড়ি। প্রায় ৩৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এ তাণ্ডবে। আর্থিক হিসাবে ২০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। ধ্বংসাবশেষের মধ্যে দাঁড়িয়ে ওবামা বলেন, এখানকার মানুষ খুবই শক্ত মনোবলের। তাদের ঘুরে দাঁড়ানোর ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে তাদের সাহায্য দরকার। দুর্গত ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি স্থানের মার্কিনিরা আপনাদের জন্য প্রার্থনা করছে। তারা আপনাদের কথা ভাবছে, আপনাদের পাশে দাঁড়াতে চায়। আমি এখানে কেবল একজন বার্তাবাহক হয়ে এসেছি। আমি আপনাদের এটাই পরিষ্কার করতে চাই, আপনারা একা নন।’ বিবিসি।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’