Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

ওয়ার্ডপ্রেসের এক দশক

অনলাইন ডেস্ক পঠিত: 91 বার

প্রকাশিত: May 27, 2013 | 5:38 PM

                                            বিশ্বের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট তৈরির কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (সিএমএস) এক দশক পার করে ১১ বছরে পা দিল। সোমবার ওয়ার্ডপ্রেসের প্রতিষ্ঠাবার্ষিকী। ২০০৩ সালের ২৭ মে শুরু হয় ওয়ার্ডপ্রেসের যাত্রা। সারা পৃথিবীতে জনপ্রিয় মুক্ত সফটওয়্যার হিসেবে ওয়ার্ডপ্রেসের রয়েছে তুমুল জনপ্রিয়তা। এ উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশেও বিশেষ মিট-আপ অনুষ্ঠিত হয়েছে। ঢাকার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে গতকাল সোমবার আয়োজিত মিট-আপে বাংলাদেশে ওয়ার্ডপ্রেস ব্যবহারকারীরা অংশ নেন। এতে পরবর্তী সময়ে যাতে সব ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী একসঙ্গে নিয়মিতভাবে কারিগরি কর্মশালা, মিট-আপ করা যায় সে বিষয়েও আলোচনা করেন অংশগ্রহণকারীরা। পিএইচপি এবং মাইএসকিউএল দিয়ে তৈরি জনপ্রিয় সফটওয়্যার ওয়ার্ডপ্রেস শুরুর দিকে বিনা মূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম ছিল, যা পরবর্তী সময়ে একটি ইঞ্জিন তৈরি করে এবং বিনা মূল্যে তা নামিয়ে (ডাউনলোড) ব্যবহারের সুযোগ দেয়। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কোনো ধরনের পিএইচপি, মাইএসকিউএলসহ অন্যান্য প্রোগ্রামিং ভাষা জানা ছাড়াই দারুণ সব ওয়েবসাইট তৈরি সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সারা বিশ্বের প্রথম সারির প্রায় ওয়েবসাইটগুলোর মধ্যে শতকরা ১২ ভাগে ব্যবহূত হচ্ছে ওয়ার্ডপ্রেস। এর প্লাগইন সহজে ইনস্টল করে ওয়েবসাইটকে আরও স্বয়ংক্রিয় করে তোলা সম্ভব। ওয়ার্ডপ্রেসের রয়েছে অসংখ্য থিম যা বিনা মূল্যেই ব্যবহার করা যায়। ওয়ার্ডপ্রেস বিনা মূল্যে নামানো যাবে www.wordpress.org/download ঠিকানা থেকে। —ওয়ার্ডপ্রেস ডট অর্গ অবলম্বনে নুরুন্নবী চৌধুরী/প্রথম আলো

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV