গরম হবে না যে স্মার্টফোন
আপনার স্মার্টফোনটি যদি ফেসবুক ও ই-মেইল ব্যবহার এবং ছবি তোলা বা ভিডিও করার সময় গরম হয়ে যায়, তাহলে আর চিন্তা নেই। জাপানের এনইসি আশা করছে, তাদের নতুন ‘লিকুইড-কুলড’ স্মার্টফোন এ সমস্যার সমাধান করতে সক্ষম। এনইসির এ স্মার্টফোনটির নাম ‘মিডিয়াস এক্স ০৬ই’। স্মার্টফোনটির পর্দার পেছনে এবং প্রসেসরের পাশে একটি তরল ভরা একটি নল (লিকুইড কুলিং পাইপ) রাখা হয়েছে। এনইসি বলছে, এ ব্যবস্থাটি স্মার্টফোনের উৎপন্ন তাপ বাষ্পীভবন এবং ঘনীভবনের মাধ্যমে কমিয়ে ফেলবে। উচ্চক্ষমতার কম্পিউটারে যেখানে লিকুইড-কুলিং সিস্টেম খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেখানে ১ দশমিক ৭ গিগাহার্টজ কোয়াড-কোর স্ন্যাপড্রাগন প্রসেসরে চালিত স্মার্টফোনে এই ব্যবস্থার প্রচলন এই প্রথম। যদি এই প্রযুক্তিটি সফল হয়, তাহলে আমরা হয়তো অন্যান্য মোবাইল যন্ত্রেও এর ব্যবহার দেখতে পাব। ‘মিডিয়াস এক্স ০৬ই’ নামের এ ফোনটির অন্য বৈশিষ্ট্যগুলো হচ্ছে, এর আছে ৪ দশমিক ৭ ইঞ্চি ওএলইডি পর্দা এবং চমৎকার একটি ১৩ দশমিক ১ মেগাপিক্সেল ক্যামেরা। আগামী জুন মাসে এ স্মার্টফোনটি জাপানের বাজারে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। —ম্যাশেবল অবলম্বনে প্রদীপ সাহা/প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’