জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে ব্যাংকক নেয়া হচ্ছে
স্টাফ রিপোর্টার: রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদের অবস্থার তেমন উন্নতি না হওয়ায় তাকে ব্যাংকক পাঠানো হচ্ছে। আজই তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংকক নেয়া হবে। তার পরিবারিক সূত্র এ খবর জানিয়েছে। জানা যায়, তাকে ব্যাংকক পাঠানোর বিষয়টিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজে নির্দেশ দিয়েছেন। গত রাতে খালেদা জিয়া ও বিএনপির নেতারা খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। আজ সকালে তার চিকিৎসায় দায়িত্বরত ডাক্তার তামান্না মানবজমিন অনলাইনকে জানান, সাংবাদিক শওকত মাহমুদের অবস্থা এখনও ক্রিটিক্যাল স্টেজেই আছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে গতকাল থেকে আজকে তার অবস্থার একটু উন্নতি হয়েছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা আইসিইউতেই নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। তিনি আরও বলেন, শওকত মাহমুদের একটি মাইল (ছোট) হার্ট অ্যাটাক হয়েছে। এজন্যই তার অবস্থাটা একটু গুরুতর হয়েছে। গতকাল বিকাল পাঁচটার দিকে আকস্মিকভাবে শওকত মাহমুদের শরীরের রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যায়। এতে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়লে দ্রুত কৃত্রিম শ্বাসযন্ত্র লাগানো হয়।মানবজমিনসর্বশেষ সংবাদ
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের