Wednesday, 22 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

ফিক্সিং কেলেঙ্কারি : আজীবন নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুল

অনলাইন ডেস্ক পঠিত: 41 বার

প্রকাশিত: May 28, 2013 | 4:30 PM

ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে এবার জড়িয়ে গেল বাংলাদেশের সাবেক অধিনায়ক আশরাফুলের নাম। বাংলাদেশের প্রিমিয়ার লিগে ১০ লাখ বাংলাদেশী টাকার বিনিময়ে ম্যাচ গড়াপেটা করবেন বলে ঢাকা গ্ল্যাডিয়েটরস মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ। আশরাফুলের দুর্ভাগ্য, ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং আইসিসির দুর্নীতি নিরোধক শাখা এ নিয়ে তদন্ত শুরু করে। আরও দুর্ভাগ্যের, গ্ল্যাডিয়েটরস কর্তৃপক্ষের কাছ থেকে নেয়া ১০ লাখ টাকার চেক বাউন্স করে। টাইমস অব ইন্ডিয়া গ্রুপের পত্রিকা কলকাতা থেকে প্রকাশিত এই সময় গতকাল এ খবর দিয়েছে। এখন যা পরিস্থিতি, ম্যাচ গড়াপেটায় ধরা পড়ার জন্য আজীবন নির্বাসিত হতে পারেন আশরাফুল। কারণ আইসিসির দুর্নীতি দমন শাখার জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি। মেনে নিয়েছেন, ইচ্ছাকৃতভাবে ম্যাচ হারার জন্য তিনি টাকা নিয়েছিলেন। কমপক্ষে তিন বছরের জন্য নির্বাসন তার বাঁধা। অথচ একটা সময় বিশ্বক্রিকেটে অন্যতম প্রতিশ্রুতিবান ধরা হতো তাকে। ভারতের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করার পর শচীন টেন্ডুলকার পর্যন্ত তার প্রশংসা করেছিলেন। আইসিসির অফিসারদের জেরার মুখে আশরাফুল বলে দেন, প্রিমিয়ার লিগের ওই বিশেষ ম্যাচে গড়াপেটার কথা জানতেন গ্ল্যাডিয়েটরস কোচ ইয়ান পন্টও। দোষ স্বীকারের আগে আশরাফুলকে জানানো হয়, লন্ডনে বসে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পন্ট। এবার তিনি যদি দোষ স্বীকার না করেন, তবে কড়া শাস্তি হবে। ‘মাত্র তিন বছর শাস্তি হবে’ প্রতিশ্রুতি পেয়েই দোষ স্বীকার করেন আশরাফুল। জানান, চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদও এর সঙ্গে জড়িত ছিলেন। মাহমুদ অবশ্য দাবি করেছেন, এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না এবং কখনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন না। এদিকে ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস টিমের মালিক সেলিম চৌধুরী। সব অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, ‘এটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি এ ধরনের কিছু একেবারেই জানি না। সঙ্গে তার পাল্টা দাবি, ‘যদি চেক বাউন্স করেই থাকে, তার একটি কপি নিশ্চয়ই আশরাফুলের কাছে আছে। ওকে সেটা দেখাতে বলা হোক।’ শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে বিতর্ক কম নেই। প্রচুর ম্যাচ সেখানে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ। আইসিসির দুর্নীতি দমন শাখা ম্যাচগুলোর দিকে নজর রেখেছিল; কিন্তু আশরাফুলের মতো তারকা এর সঙ্গে জড়িয়ে যাবেন ভাবা যায়নি। তাও মাত্র ১০ লাখ বাংলাদেশী টাকার বিনিময়ে! যা নিয়ে বাংলাদেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘আইসিসি যদি তদন্ত করে, দেখা যাবে পুরো লিগটাই এভাবে চলেছে। তবে আশরাফুলের মতো নামি কেউ এ কাজ করবে ভাবা যায়নি।’ আশরাফুলের নির্বাসনের মাত্রাটা কীরকম হতে পারে—তা নিয়েই এখন জল্পনা ঢাকার ক্রিকেট মহলে। কেউ কেউ বলছেন, তিন বছর নির্বাসন হতে পারে। আবার কারও বক্তব্য, আইসিসি কর্তারা যা-ই বলে থাকুন, শাস্তির মেয়াদ আরও কড়া হওয়ার সম্ভাবনা। ভারতে আইপিএলে স্পট ফিক্সিং ধরা পড়ার পর ব্যাপারটি নিয়ে আরও কড়া হতে চাইবে আইসিসি। সেক্ষেত্রে আজীবন নির্বাসনও হতে পারে আশরাফুলের।আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV